বাইতুন্রাহ্র মেহমান -“হাজারে আসওয়াদ বেহেশত থেকে অবতীর্ণ হয়েছে। এটা দুধের চেয়েও বেশি সাদা বর্ণের ছিলো। পরে মানুষের গোনাহসমূহ একে কালো করে দিয়েছে।” (তিরমিযি) আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদ্ধিআল্লাহু আনহুমা থেকে বর্ণিত অপর একটি হাদীসে আছে, আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1805 856০ ৪৮ তে 5214 বত মু ৫ ১০৭ 2 455 -“হাজারে আসওয়াদটি বেহেশত থেকে আগত এবং এর রং বরফের চেয়েও অধিক সাদা ছিলো, পরে মুশরিকদের গোনাহ এটিকে কালো করে দিয়েছে ।” (মুসনাদে আহমদ, বাইহাকী) পাথরটির আয়তন সম্পর্কে একটি হাদীসে বলা হয়েছে, এটার দৈর্ঘ্য ছিলো এক হাত পরিমাণ অপর এক হাদীসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: “জিবাঈল আলাইহিস-সালাম এই পাথরটি বেহেশত থেকে নিয়ে আসেন, তোমরা এটি থেকে উপকার লাভ করো, কেননা যতদিন এটি তোমাদের সামনে বিদ্যমান থাকবে ততদিন তোমাদের মঙ্গল অব্যাহত থাকবে । হয়তো এমন একদিন আসবে যেদিন জ্বাঈল আলাইহিস-সালাম এটা যেখান থেকে নিয়ে এসেছিলেন সেখানে ফিরিয়ে নিয়ে যাবেন।” হাজারে আসওয়াদকে চুমু দিলে যে মানুষের গোনাহ কাটে এসব হাদীস থেকে তাস্পষ্ট। হাজারে আসওয়াদ সম্পর্কে অপর একটি ব্যাপার জড়িত আছে যা হয়তো অনেকেই অবগত নন। ৩১৯ হিজরী সনে 'কারামাতিয়া ইসমাঈলী শিয়া" হাজারে আসওয়াদকে চুরি করে ইহসা নামক স্থানে নিয়ে যায়। দীর্ঘ ২০ বছর সেথায় অবস্থানের পর এটাকে স্বস্থানে পুনঃস্থাপন করা হয়। এই ঘটনা বিভিন্ন ইতিহাস গ্রন্থে বর্ণিত হয়েছে। কারামাতিয়ারা উঠিয়ে নেওয়ার সময় পাথরটি ভেঙ্গে ফেলে। এতে এটা আটটি টুকরোতে পরিণত হয়। বর্তমানে একটি বড় পাথরে এই আটটি টুকরো প্রোথিত আছে। হাজারে আসওয়াদ এর এই কোণ থেকে বাইতুক্লাহর ডানদিকে তাওয়াফ শুরু করে, দরজা পার হয়েই পরবতী কোণে পৌঁছার পূর্বে কাবা ঘরের সামনে (পূর্বদিকে) অনতিদূরে মাকামে ইবাহীম অবস্থিত। বর্তমানে পিতলের তৈরি একটি ছোট্ট কক্ষের ভেতর ইবাহীম আলাইহিস-সালামের পায়ের গভীর চাপযুক্ত পাথরটি এখানে রক্ষিত আছে। এই পাথরের ৭৫
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।