পরিচ্ছেদ ৫ কাবা শরীফের ইতিহাস সুদীর্ঘ। অধিকাংশ আলিমের মতে কাবা ঘর পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের সময় নির্মিত হয়েছিলো । একে দুনিয়ার প্রথম ঘর হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের সময় যে মহা- প্লাবন সংঘটিত হয়েছিলো, তখন এ ঘরটি প্রায় ধ্বংস হয়ে যায়। বহুকাল পর সব জাতির পিতা হযরত ইবাহীম আলাইহিস সালাম ও তীর পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ্র নির্দেশে কাবা ঘরের পুননির্মাণ করেন। এরপর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুবৃওয়াত-প্রাপ্তির পাচ বছর (মতান্তরে ১৫ বছর) পূর্বে কুরাইশরা এর ₹স্কার করে। এ সময়ের একটি গুরুতৃপূর্ণ ঘটনা হলো হাজারে আসওয়াদ (বা কালো পাথর) স্থাপনসংক্রান্ত সমস্যা ও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এর সমাধান। অত্যন্ত বিচক্ষণতার সাথে তিনি এর সুরাহা করেন এবং নিজের হাতে পাথরটি বর্তমান যে কোণে আছে সেথায় স্থাপন করেন। বেশ ছোস্ট ছিলো। পরবর্তীতে বিভিন্ন খলীফা সংগত কারণেই এর সম্প্রসারণ করেন। আধুনিক যুগে সৌদি বাদশাহ্রাও এর সম্প্রসারণ করেছেন। মরহুম বাদশাহ্ ফাহাদ প্রচুর অর্থ ব্যয়ে সর্বশেষ সম্প্রসারণ করেন। বর্তমান বাদশাহ আবদুল্লাহও সম্প্রসারণ কাজে হাত দিয়েছেন । বাইতুল্লাহ শরীফের (কাবা ঘরের) প্রতিটি কোণের একেকটি নাম আছে। যে কোণের কাছে সোনার নির্মিত দরজাটি আছে এখানেই হাজারে আসওয়াদ অবস্থিত। এ কোণটির নাম তাই “রুকনে হাজারে আসওয়াদ রাখা হয়েছে । এ কোণ থেকেই তাওয়াফ শুরু করতে হয়। এটা হলো কাবা ঘরের দক্ষিণ-পূর্ব কোণ । তাওয়াফকারীরা সম্ভব হলে হাজারে আসওয়াদে চুমু দিয়ে তাওয়াফ শুরু করেন এবং ৭টি চক্করের প্রত্যেকটিতেই এ কোণে পৌছে পাথরটিকে চুমু অথবা ইশারায় চুমু দেন। হাজারে আসওয়াদ সম্পর্কে হযরত আবুল্পাহ ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহুমা থেকে বর্ণিত একটি হাদীসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ৫০ ওত ? ৮ ৫০৫ টা ১6৭ ০5) ০1০৫ গা 6৫৮০৮ 855 00 5 ভর এ ৯ মু ৪2 ১৯৯ 2 09 ৭৪
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।