Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্াহ্র মেহমান তাকে ইহরাম অবস্থায় হজ্জের শেষ পর্যন্ত ইহরামের যাবতীয় নিয়মবিধি যথাযথ অনুসরণ করে থাকতে হবে। ইফরাদ পালনকারীর জন্য উমরাহ নেই। তাওয়াফে কুদুম শেষে ইহরাম অবস্থায় হজ্জের শেষ পর্যন্ত থাকতে হবে । তবে নফল বা মান্নতের উমরাহ হজ্জের ৫ দিন ছাড়া যে কোন দিন পালন করতে পারেন। উমরার ফরয: ১. ইহরাম (নিয়ত ও তালবিয়াহ্সহ ইহরামের কাপড় পরিধান)। ২. নিয়তসহ তাওয়াফ তাওয়াফের পরে সাঈ আছে, তাই ইজতিবা ও রমল করবেন। উমরার ওয়াজিব: ১. সাঈ (সাফা ও মারওয়ায় ৭ দৌড় দেওয়া)। ২. মাথা মুগ্ডানো। দ্র: মক্কা শরীফ থাকাকালে নফল উমরাহ পালন করতে হলে সাধারণত ইহরামের কাপড় পরে মসজিদে তানঈমে (যার অপর নাম মসজিদে আইশা রাদ্বিআল্লাহু আনহা) তিনবার তালবিয়াহ্‌ পড়বেন। এরপর তালবিয়াহ্‌ পাঠ করতে করতে মসজিদুল হারামে পৌঁছে প্রথমে তাওয়াফ, তারপর সাঈ ও শেষে মাথা মুগ্তিয়ে উমরাহ সমাপ্ত করবেন। বি:দ্র: হজ্জযাত্রীদের উচিৎ নিজেদের কাফিলার আমীর বা অভিজ্ঞ আলিমের নিকট থেকে যাবতীয় আহকাম জেনে সঠিকভাবে আমল করা । যে কোন ব্যাপারে সন্দেহ থাকলে অভিজ্ঞ ও নির্রযোগ্য ব্যক্তির নিকট থেকে সঠিক পদ্ধতি জেনে নিবেন। ৬৮

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।