বাইতুল্সাহ্র মেহমান ১০. হজ্জ সম্পর্কে অভিজ্ঞতাসম্পন্ন আলিম, যিনি ইতোমধ্যে নিজের ফরয হজ্জ ১১. বদলী হজ্জ পালন করনেওয়ালা যদি নিজের ক্রটি হেতু হজ্জ পালনে ব্যর্থ হন, তাহলে হজ্জের অর্থ (প্রদান করা হয়ে থাকলে) আমিরকে ফেরৎ দেওয়া তার জন্য ওয়াজিব। ১২. বিশেষ কারণ হেতু কাফ্ফারা হিসাবে দম দেওয়া ওয়াজিব হলে, বদলী হজ্জ পালনকারী আমিরের দেওয়া অর্থ থেকে তা আদায় করতে পারবেন। ১৩. কেউ বদলী হজ্জ পালন শেষে মক্কা শরীফ থেকে গেলে কোন ক্ষতি নেই, তবে আমিরের দেশের বাড়িতে ফিরে আসা উত্তম । ১৪. আমিরের নির্দেশ ছাড়া এমনিতেই মামুরের জন্য “তামাত্ু' বদলী হজ্জ পালন বৈধ নয়। এ ব্যাপারে উলামায়ে কিরামের মধ্যে কোন মতানৈক্য নেই। তবে কোন কোন আলিম আমিরের নির্দেশ থাকলে তামাত্ব বদলী হজ্জ হয়ে যাবে বললেও, অধিকাংশের মতে নির্দেশ থাকাসন্ত্বেও মামুরের জন্য তামাত্ু পালন সঠিক হবে না। কিন্তু নির্দেশ থাকার কারণে টাকা ফেরৎ দেওয়া ওয়াজিব নয় । আমিরের হজ্জ কিন্তু সম্পন্ন হবে না। শরহে লুবাব কিতাবে মুল্লা আলী কৃনরী, জুবদাল মানাসিক কিতাবে ইমামে রব্বানী মাওলানা রশীদ আহমদ গঙ্গুহী এবং খলীল আহমদ সাহারানপুরী মুহাজিরে মাদানী রাহমাতুল্লাহি আলাইহিম প্রমুখ এ মত দিয়েছেন। সুতরাং যারা বদলী হজ্জে যাবেন তাদের উচিৎ নয়, নিজের আরামের দিকে চেয়ে তামাত্ু পালন করে আমিরের হজ্জ নষ্ট করা । আর আমির বা যে বদলী হজ্জ করাবেন তারও উচিৎ তামাত্ু হজ্জের নির্দেশ থেকে বিরত থাকা । বিদ্র: বদলী হজ্জের মাসআলা-মাসাইল কিছুটা জটিল। বদলী হজ্জের জন্য প্রেরক ও পালনকারী উভয়ে এ ব্যাপারে অভিজ্ঞ আলিমের কাছ থেকে বিষয়টির উপর আরো প্রয়োজনীয় তথ্য জেনে নেবেন। উপরে উল্লেখিত বিষয়বস্তু শুধুমাত্র গাইড হিসাবে লিপিবদ্ধ করেছি। এ ব্যাপারে যে কোন জটিলতার সম্মুখীন হলে অবশই “যে জানে তার কাছ থেকে জেনে নেওয়াই" হবে উত্তম পথ । উমরাহ 2৯৮ শব্দের আভিধানিক অর্থ “পরিদর্শন করা'। পারিভাষিক অর্থ “হিল' কিংবা 'মীকবাত' থেকে ইহরামের নিয়ত তথা “মুহরিম” অবস্থায় বাইতুল্লায় যেয়ে তাওয়াফ ও সাফা-মারওয়ায় সাঈ করা। এরপর মাথা মুগ্তিয়ে হালাল হওয়া । উমরাহকে “হজ্জে সাগীর' ৬৬
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।