Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্লাহুর মেহমান ১. জীবিত আমির (এখানে যার উপর হজ্জ ফরয হয়েছে উদ্দেশ্য) এবং হজ্জ পালনে অক্ষম হতে হবে। যদি হজ্জ ফরয হওয়ার পূর্বে বদলী হজ্জ করানো হয় তাহলে ফরয আদায় হবে না- বরং নফল হিসাবে গণ্য হবে। এমতাবস্থায় পুনরায় নিজে, না হয় অপারগ হলে অপরকে দিয়ে বদলী হজ্জ করাতে হবে। ২. মৃত্যুর পূর্ব পর্যন্ত নিজে হজ্জ পালনের প্রচেষ্টা বন্ধ হবে না। সুতরাং কেউ যদি মৃত্যুর পূর্বে নিজে হজ্জ পালনে সক্ষম হয় তাহলে তাকে তা পালন করা ওয়াজিব। ৩. জীবিত আমির নিজে তার পছন্দসই মামুরকে হজ্জ পালনের নির্দেশ দিতে হবে। যদি তিনি মৃত হন এবং ওসিয়ত করে যান, তাহলে তার পক্ষ থেকে ওয়ারিসগণ এই নির্দেশ দেবেন। তবে ওয়ারিসদের পক্ষ থেকে যে কোন ব্যক্তি তার মৃত স্বজনের কিংবা মা-বাবার হজ্জ পালন করতে পারবেন। এতে মৃত ব্যক্তির কোন অনুমতির প্রয়োজন নেই (ওসিয়ত হিসাবে)। যদিও ওসিয়ত করা ওয়াজিব- তথাপি ওয়ারিসদের কেউ কিংবা অন্য ৪. হজ্জের যাবতীয় খরচ আমির (বা হজ্জে পাঠানেওয়ালা) কর্তৃক বহন করতে হবে। মামুর (বদলী হজ্জ করছেন এমন ব্যক্তি) যদি নিজের থেকে সামান্য টাকা খরচ করেন, তাতে কোন অসুবিধা নেই। ৫. যার বদলী হজ্জ পালন করা হবে তার নামে পালনকারীকে (ইহরাম বাধার সময় ফরয হজ্জের) নিয়ত করতে হবে । মুখে নাম উচ্চারণ উত্তম তবে মনে মনে বললেও হয়ে যাবে। ৬. বদলী হজ্জ শুধুমাত্র একজনের নামে করা যায়। একাধিক ব্যক্তির নামে বদলী হজ্জ করা যাবে না। এমনকি পালনকারী নিজের নামে হজ্জ করতে পারবেন না। ৭. নিজের হজ্জ পালন করেন নি, এমন ব্যক্তির জন্য বদলী হজ্জ করা মাকরুহ। যদিও যার জন্য বদলী হজ্জ করানো হবে তার ফরয আদায় হয়ে যাবে। তবে এ ব্যাপারে উলামাদের মধ্যে ইখতিলাফ আছে। উলামাদের একদল বলেন, এ ব্যক্তি মক্কা শরীফ পৌছার পরই তার উপর নিজের হজ্জ পালন “ফরয' হয়ে যায়। সুতরাং মক্কা শরীফ থেকে পরবর্তী বৎসর হজ্জ করে আসা তার জন্য ওয়াজিব। এটা কণিন ব্যাপার। সুতরাং সতর্ক থাকা প্রয়োজন যে, এরপ ব্যক্তিকে বদলী হজ্জে পাঠানো থেকে বিরত থাকই ভালো । ৯. কোন মহিলা জিন্দা-মুর্দা অন্য মহিলা কিংবা পুরুষের বদলী হজ্জ পালন করতে পারবেন, যদি যাত্রার জন্য মাহরাম এবং তার স্বামীর (জীবিত থাকলে) অনুমতি থাকে। তবে পুরুষকে দিয়ে বদলী হজ্জ করানো উত্তম । ৬৫

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।