বাইতুল্সাহ্র মেহমান বদলী হাজ্জ দু' ধরনের: ১. যে কোন ব্যক্তি নফল হজ্জ অপর কোন মৃত বা জীবিত ব্যক্তির নামে সওয়াব রেসানীর উদ্দেশ্যে পালন করতে পারেন। ঠিক যেভাবে নফল রোযা, নামায, সাদ ইত্যাদি করা যায়। ২. মৃত ব্যক্তির ওসিয়ত হেতু তার ওয়ারিসদের কর্তৃক ফরয বদলী হজ্জ করানো। অথবা জীবিত কোন ব্যক্তির উপর হজ্জ ফরয থাকাবস্থায় কোন বিশেষ কারণ হেতু অপরকে দিয়ে তা করানো । বদলী হজ্জ বৈধ হওয়ার ক্ষেত্রে নিযোল্লিখিত বিষয়গুলো প্রযোজ্য হবে: ১. যার উপর হজ্জ ফরয, তিনি যদি জীবিত থাকেন এবং হজ্জে গমনে শরীয়তসম্মত কোন বাঁধা না থাকে তাহলে বদলী হজ্জ করানো বৈধ নয়। তাকে নিজেই হজ্জে গমন করে ফরয আদায় করতে হবে। ২. নফল হজ্জ অপরকে দিয়ে করানো বৈধ । আমির নিজে তা পালন করতে সক্ষম থাকুক বা না থাকুক। ৩. যদি কোন সময় কারোর উপর হজ্জ ফরয হয়ে থাকে এবং অলসতা কিংবা উপেক্ষা হেতু সে তা পালন করে না এবং পরে সে হজ্জে গমনে অক্ষম হয়ে যায় তাহলে, তার জন্য জীবিত থাকাবস্থায় অপর কাউকে দিয়ে বদলী হজ্জ করানো ফরয । আর যদি না করে, তাহলে মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যাওয়া ওয়াজিব। যদি কারোর উপর হজ্জ ফরয হওয়ার পর মক্কা শরীফ গিয়ে তা পালন করার কোন সুযোগই না থাকে অথবা (হজ্জ ফরয থাকাবস্থায়) সে সফরের অবস্থায় মারা যায়, তাহলে তার জন্য ওসিয়ত করে যাওয়া ওয়াজিব নয়। তবে এই শর্ত শুধুমাত্র প্রথম বৎসর হজ্জ ফরয হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য । সে যদি দ্বিতীয় বৎসরে মারা যায় তাহলে ওসিয়ত করে যাওয়া ওয়াজিব হবে। ৪. যেসব কারণে কোন এক ব্যক্তি ফরয থাকা সত্তেও হজ্জ পালনে অপারগ বলে বিবেচিত তাহলো মৃত্যু, কারাদণ্ড, এমন রোগ যা থেকে আরোগ্য লাভের আশা খুব ক্ষীণ এবং এ কারণে সে ভ্রমণে যেতে সম্পূর্ণ অপারগ, হজ্জে গমনের রাস্তা তার জন্য নিরাপদ নয়, দেশের শাসনকর্তা কর্তৃক নিষেধাজ্ঞা কিংবা কোন মহিলা যার সাথী হিসাবে মাহরাম নেই। এসব কারণে হজ্জে গমনের অসুবিধা শরীয়তসম্মত ওজর হিসাবে গণ্য । বদলী হজ্জের শর্তসমূহ বদলী হজ্জের বৈধতার উপর উপরোক্ত পাঁচটি বিষয় ছাড়াও নিয়ে উল্লেখিত শর্তগুলো এতে জড়িত আছে। ৬৪
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।