Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্লাহুর মেহমান বসবাসকারী) ইফরাদ বা করান হজ্জযাত্রীর জন্য মক্কা শরীফ পৌঁছে এই তাওয়াফ করতে হয়। ৩. রমল: তাওয়াফের পর সাঈ থাকলে ইজতিবাসহ রমল পালন । (প্রথম তিন চক্কর বীরের মতো হেলে দুলে একটু দ্রুত হাটা ।) জানা থাকা ভালো, রমল প্রথম তিন চক্কর পর্যন্ত করতে হয় কিন্তু ইজতিবা পুরো সাত চন্কর পর্যন্ত স্থায়ী থাকবে । তাওয়াফে কুদুমের সময় সাঈ আদায় করে নিলে হজ্জের ওয়াজিব সাঈ সম্পাদন হয়ে যাবে । পরে আর করার প্রয়োজন পড়বে না। তবে তা তাওয়াফে জিয়ারতের সাথে করাই আফজল । ৪. ইমামের জন্য তিন জায়গায় খুতবা প্রদান: ৭ জিলহাজ্জ মক্কী শরীফের মসজিদুল হারামে, ৯ জিলহাজ্জ আরাফাতে (মসজিদে নামিরায়) ও ১১ জিলহাজ্জ মিনায়। ৫. মিনায় পাঁচ ওয়াক্ত নামায আদায়: ৮ জিলহাজ্জ মিনায় পৌছে যুহর, আসর, মাগরিব, ইশা ও (রাত্রি যাপন শেষে ৯ জিলহাজ্জ) ফযরের নামায আদায় করা । (দ্র: লক্ষ লক্ষ হজ্জযাত্রীদের যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে আজকাল কর্তৃপক্ষ ৭ জিলহাজ্জ রাত ১২টা থেকে বাস ছাড়ার ব্যবস্থা করেছেন। সুতরাং ৮ জিলহাজ্জ মক্কী শরীফে ফযরের নামায আদায় হয়তো সম্ভব হবে না। এছাড়া যানজট ও অতিরিক্ত ভিড়ের কারণে মিনায় এই ৫ ওয়াক্ত নামায আদায় করা হয়তো সম্ভব না-ও হতে পারে। এ ব্যাপারে হজ্জযাত্রীদের ধের্যধারণ করা উচিৎ।) ৬. আরাফাতের উদ্দেশ্যে যাত্রা: সূর্যোদয়ের পর ৯ জিলহাজ্জ আরাফাতের উদ্দেশ্যে যাত্রা। ৭. আরাফাতে গোসল: আরাফাতের ময়দানে অবস্থানের নিয়তে যুহরের পূর্বে গোসল করা। ৮. মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা: বাদ মাগরিব (নামায আদায় না করে) আরাফাত থেকে মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা । ৯. মুজদালিফায় রাত্রি যাপন: ৯ জিলহাজ্জ দিবাগত রাত মুজদালিফায় কাটানো । ১০. দিনরাত মিনায় অবস্থান: জিলহাজ্জের ১০, ১১ ও ১২ তারিখ দিবাগত রাত মিনায় থাকা । ১১. মুহাসসাফে বিশ্রাম: মিনা থেকে মক্কা শরীফ প্রত্যাবর্তনের সময় (সম্ভব হলে) মুহাসসাফ নামক স্থানে কিছু সময় বিশ্রাম (এই স্থানটি কোথায় তা আজকাল জানা যায় না)। বদলী হজ্জ আমরা ইতোমধ্যে পবিত্র হজ্জ পালনের শরঈ আহকামের উপর বিস্তারিত তথ্য তুলে ধরেছি। এবার বদলী হজ্জ সম্পর্কে শরীয়তসম্মত কিছু কথা এ প্রসঙ্গে লিপিবদ্ধ করা জরুরী মনে করছি। নিয়ে বর্ণিত বিষয়গুলো বদলী হজ্জ পালনের ক্ষেত্রে প্রযোজ্য । যে ব্যক্তি বদলী হজ্জ পালন করানোর উদ্দেশ্যে অপর কাউকে হজ্জে পাঠাবেন তাকে বলে “আমির' (নির্দেশকারী)। আর যে ব্যক্তি আমিরের নির্দেশে হজ্জে গমন করে বদলী হজ্জ পালন করবেন তিনি হচ্ছেন “মামুর' নির্দেশ পালনকারী)। ৬৩

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।