Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্লাহর মেহমান হেঁটে সাঈ করা । ৪. পূর্ণ ৭ দৌড় পালন করা (দ্রঃ সাফা থেকে মারওয়া এক দৌড় এবং মারওয়া থেকে সাফা আরেক দৌড়) । ৫. উমরার সাঈ হলে ইহরাম অবস্থায় থাকা । ৬. উভয় পাহাড়ে আরোহণসহ প্রত্যেক দৌড়ে পূর্ণ দূরত্ত পর্যন্ত ভ্রমণ করা (দ্র: বর্তমানে সাফা ও মারওয়াহ পাহাড়ের চিহ্ত শুধু বিদ্যমান আছে। এরপরও যতদুর সম্ভব উপরে আরোহণ করা জরুরী)। দ্র: সাঈ শুধুমাত্র তাওয়াফ শেষে করা হয়। একমাত্র “তাওয়াফে জিয়ারত" শেষে হজ্জের ওয়াজিব সাঈ' সাধারণ কাপড় পরে হতে পারে। অন্যান্য ক্ষেত্রে ইহরাম অবস্থায় সাঈ হবে। যেমন: (ক) ইহরাম পরে নফল তাওয়াফের সাথে সাঈ। এই সাঈ মিনায় যাওয়ার পূর্বে তামাত্ুু হজ্জ পালনকারীরা করে থাকেন। এটা হজ্জের ওয়াজিব সাঈ পূর্বেই শেষ করে যাওয়ার একটি উপায়। (খ) ইহরাম অবস্থায় করান ও ইফরাদ পালনকারী হজ্জযাত্রী তাওয়াফে কুদুমের পরে সাঈ পালন করতে পারেন। এটাও হজ্জের ওয়াজিব সাঈ হিসাবে গণ্য হবে । (গ) ইহরাম অবস্থায় উমরার তাওয়াফ শেষে সাঈ। সুতরাং জেনে রাখা প্রয়োজন, ইহরামহীন নফল" বা "মুস্তাহাব কোন সাঈ নেই। সাঈর সুন্নাত: ১. শুরুর পূর্বে ইসতিলাম: সাঈর পূর্বে ইসতিলাম' করা। হাজারে আসওয়াদকে চুম্বন করা হলো ইসতিলাম। তবে আজকাল এ সুন্নাত পালন খুব কঠিন। বিধায় ইশারায় “ইসতিলাম” করতে হয়। ২. তাওয়াফের পরই শুরু: তাওয়াফের পরই ওয়াজিবুত তাওয়াফ নামায ও (সম্ভব হলে) ইসতিলাম করে সাঈ পালন করা। ৩. উভয় পাহাড়ে আরোহণ: সাঈর সময় প্রত্যেক দৌড়ে সাফা ও মারওয়াহ পাহাড়ের উপর আরোহণ (দ্র: আজকাল সামান্য উপরে আরোহণ করতে হয়)। ৪8. পাহাড়ে উঠে কিবলামুখী হওয়া: সাফা ও মারওয়ায় আরোহণ করে কিবলামুখী হওয়া। €. একই সঙ্গে সাত দৌড় পালন: সাত দৌড় একের পর এক শেষ করা। ৬. পাক-পবিত্র থাকা: জানাবাত ও হায়েজ নিফাস থেকে মুক্ত থাকা এবং অযু অবস্থায় থাকা। ৭. মৃদু দৌড়: সবুজ বাতি দ্বারা চিহিন্ত স্থানে পুরুষরা কিছুটা দৌড়ে চলা । ৮. সতর ঢাকা: সতর সর্বদাই ঢাকা থাকতে হবে। এ ক্ষেত্রে তা আরো গুরুত্বহ। সাঈর মুস্তাহাব: ১. নিয়ত: নিয়ত মনে মনে করলেও চলবে । ২. পাহাড়দ্বয়ে অপেক্ষা: দৌড়ের সময় সাফা ও মারওয়ায় আরোহণ করে কিছুক্ষণ দু'আ-দরূদ-ইস্তি থ্রফার করা। ৩. জিকির ইস্তিঘ্বফার: সাঈর সময় খুব বিনয়ের সাথে তিন তিনবার করে জিকির-ইস্তিগ্বফার-দরূদ ইত্যাদি পাঠ করতে থাকা । ৪. নামায পালন: মাকরুহ ওয়াক্ত না হলে সাঈ শেষে দু" রাকআ”ত নফল নামায আদায় করা । ৬০

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।