বাইতুল্সাহ্র মেহমান -“আর তোমরা ইব্রাহীমের দীড়ানোর জায়গাকে নামাযের জায়গা বানাও ।” (সূরা বান্ধারা : ১২৫) তাওয়াফের সুন্নাত: ১. সম্ভব হলে হাজারে আসওয়াদে চুমো খাওয়া। ২. যেসব তাওয়াফের পরে সাঈ আছে ইজতিবাসহ রমল করা । ৩. সাঈতে যাওয়ার পূর্বে সম্ভব হলে হাজারে আসওয়াদে চুমো খাওয়া । ৪. তাওয়াফ শুরুর সময় তাকবীরে তাহরীমার মতো দু' হাত কান পর্যন্ত উঠানো। ৫. তাওয়াফ আরম্তের সময় হাজারে আসওয়াদের দিকে মুখ করা। ৬. না থেমে একাধারে সাত চক্কর দেওয়া । ৭. কাপড় (বা ইহরামের কাপড়) পাক- পবিত্র হওয়া । হজ্জের ওয়াজিব ১. সাঈ: সাফা ও মারওয়ার মধ্যবর্তী স্থানে ৭ বার দৌড় দেওয়া। ২, উকুফে মুজদালিফা: ৯ জিলহাজ্জ দিবাগত রাত সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মুজদালিফার ময়দানে অবস্থান। ৩. রামি: মিনায় স্থাপিত জামারাতে কষ্কর নিক্ষেপ করা। ১০ জিলহাজ্জ শুধুমাত্র জামারাতে আক্াবায় (বড় শয়তানকে) ৭টি কঙ্কর নিক্ষেপ করবেন। নিক্ষেপের সময় হলো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। এরপর ১১ ও ১২ জিলহাজ্জ দুপুরে সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোন সময় তিনটি স্থানে (জামারাতে ছোগরা, উসতা ও কুবরায়) ৭টি করে কঙ্কর নিক্ষেপ করতে হবে। জেনে রাখা ভালো, ১২ জিলহাজ্জ কন্কর নিক্ষেপ শেষে মাগরিবের পূর্বে মিনার সীমানা ছেড়ে চলে যেতে পারলে ১৩ জিলহাজ্জ কষ্কর মারার প্রয়োজন হবে না। তবে এই শর্ত স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় পালন করতে ব্যর্থ হলে মিনায় থেকে ১৩ তারিখও তিন স্থানে কঙ্কর নিক্ষেপ ওয়াজিব হবে। ৪. কুরবানী (দমে শুকুর): হজ্জে করান ও তামাত্ু পালনকারীর জন্য দমে শুকুর বা কুরবানী আইয়্যামে নহরের ভেতর করা। ৫. হলক: কন্কর নিক্ষেপ শেষে কুরবানী থাকলে তা আদায় করে মাথা মুগ্ডানো। ৬. তাওয়াফে বিদাঃ বহিরাগত হজ্জযাত্রীদের জন্য তাওয়াফে বিদা পালন করা । এই তাওয়াফে ইজতিবাহ, রমল এবং সাঈ নেই। এবার একে একে এসব ওয়াজিব পালনের নিয়ম-কানুন তুলে ধরছি। সাঈর ওয়াজিব: ১. তাওয়াফের পরে সাঈ করা (অর্থাৎ সাঈ তাওয়াফের সাথে সম্পৃক্ত)। ২. সাফা পাহাড়ে শুরু করে মারওয়ায় শেষ করা । ৩. মাজুর না হলে পায়ে ৫৯
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।