Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্রাহ্‌র মেহমান রৌদ্রের মধ্যে দাড়ানো । ১০. যত সম্ভব সাদকা-খয়রাত ও একে-অন্যে সাহায্য সহযোগিতা করা । ৩. তাওয়াফে জিয়ারত: ১০ জিলহাজ্জ ভোর থেকে ১২ জিলহাজ্জ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে এই তাওয়াফ অবশ্যই পালন করতে হবে। দ্র: এই তিন ফরযের মধ্যে প্রথমটি শর্ত ও শেষোক্ত দুটি রুকন। নীচে তাওয়াফ সম্পর্কিত বিস্তাতির বিবরণ লিপিবদ্ধ করা হলো। তাওয়াফের ধরন, ওয়াজিব ও সুনাত তাওয়াফের ধরন: তাওয়াফ মোট ৭ প্রকার। ১. তাওয়াফে কুদুম। ২. তাওয়াফে জিয়ারত। ৩. তাওয়াফে সদর বা বিদা। ৪. তাওয়াফে উমরা । ৫. তাওয়াফে নযর। ৬. তাওয়াফে তাহিয়্যাতুল মসজিদ । ৭. তাওয়াফে নফল । প্রত্যেক তাওয়াফকালে নিম্নোক্ত ওয়াজিবগুলো অবশ্যই পালন করতে হবে। দ্র: উক্ত প্রথম তিনটি তাওয়াফ হজ্জের সাথে সম্পৃক্ত। বাকী ৪টি সুন্নাত, নফল বা মুস্তাহাব পর্যায়ের তাওয়াফের ওয়াজিব: ১. নিয়ত: তাওয়াফের জন্য মনে মনে হলেও নিয়ত করা । ২. অযু তথা পাক অবস্থায় থাকা: মহিলাদের জন্য হায়েজ-নিফাস অবস্থায় তাওয়াফ জায়িয নয়। ফরয গোসলের প্রয়োজন হলে তা অবশ্যই করতে হবে। ৩. সতর ঢাকা: ইহরামের বা সাধারণ কাপড় পরাবস্থায় সর্বদা সতর ঢাকা থাকতে হবে। ৪. পায়ে হাঁটা: মাজুর না হলে পায়ে হেটে তাওয়াফ করতে হবে । ৫. রুকনে হাজারে আসওয়াদ থেকে শুরু ও শেষ: তাওয়াফ রূকনে হাজারে আসওয়াদ (অর্থাৎ এই কোণের রেখা) থেকে ডানদিকে চলে শুরু হবে। বর্তমানে এই কোণ বরাবর মসজিদের দু'তলায় একটি সবুজ বাতি আছে যা দেখে রেখা নির্ণয় সম্ভব হয়। প্রতি চক্কর এই রেখায় এসে শেষও হবে। সপ্তম চক্কর এই রেখা পার হয়ে গেলেই শেষ হয়ে যাবে । (দ্রঃ বর্তমানে এই রেখাটি তুলে দেওয়া হয়েছে।) ৬. হাতীমের বাইরে থাকা: তাওয়াফকালে অবশ্যই হাতীমের বাইরে সর্বদা থাকতে হবে। এর মূল কারণ হলো, হাতীম আসলে কাবা শরীফের অভ্যন্তরস্থ অংশবিশেষ । ৭. সাত চক্কর: পূর্ণ সাত চক্কর তাওয়াফ করতে হবে। ৮. ওয়াজিবুত তাওয়াফ নামায: সাত চন্কর শেষে দু' রাকাআত ওয়াজিবৃত তাওয়াফ নামায আদায় করা । মাকরুহ ওয়াক্ত হলে পরে আদায় করতে হবে । আল্লাহ তা'আলা ইরশাদ করেন: ৫৮

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।