Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্লাহ্‌র মেহমান নাভির নীচের লোম ইত্যাদি উপড়ানো, কাটা, ছাটা কিংবা শেভ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি হাত-পায়ের নখও কাটতে পারবেন না। ৫. বন্য পশু-পাখি শিকার বা কাউকে শিকার করতে সাহায্য-সহযোগিতা নিষিদ্ধ । (দ্র: আজকাল ইহরাম অবস্থায় এরূপ কাজ করার সুযোগ নেই বললেই চলে- তথাপি ব্যাপারটা অবগত হওয়া বাঞ্ছনীয় ।) ৬. ইহরাম অবস্থায় পুরুষের জন্য সেলাইযুক্ত কাপড় পরিধান নিষিদ্ধ। পুরুষের জন্য এমন জুতাও পরা নিষেধ যা পায়ের পাতার উপরের মধ্যবর্তী হাডিড ঢেকে ফেলে । সুতরাং সর্বদা চগ্পল ব্যবহার করবেন। মহিলারা সেলাইযুক্ত কাপড় পরিধান করবেন এবং যে কোন ধরনের জুতাও পরতে পারবেন। ৭. ঝগড়া-বিবাদ সম্পূর্ণ নিষিদ্ধ। সফর অবস্থায় ধের্য ধারণ একান্ত জরুরী। ঝগড়া-ফাসাদ এমনিতেই পাপের কাজ, ইহরাম অবস্থায় আরো কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ২. উকুফে আরাফাহ: ৯ জিলহাজ্জ দুপুরে মূর্য হেলে পড়ার পর থেকে ১০ জিলহাজ্জ সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত যে কোন এক সময় আরাফাতের ময়দানে অবস্থান করা । নীচে হজ্জের এই গুরুতৃপূর্ণ ফরয সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। উকুফে আরাফার ওয়াজিব: ১. মুসলমান হওয়া । ২. (হজ্জযাত্রীকে) ইহরাম অবস্থায় থাকা। ৩. আরাফাতের সীমানার ভেতর অবস্থান করা। ৪. সঠিক সময়ে থাকা । ৯ জিলহাজ্জ জাওয়াল (দুপুরে সূর্য পশ্চিমাকাশে কিছু হেলিয়ে পড়ার) সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে উপস্থিত থাকা ওয়াজিব। এ সময়ের ভেতর আরাফাতের সীমানা থেকে বের হওয়া নিষিদ্ধ । উকুফে আরাফার সুন্নাত: ১. উকুফের নিয়তে গোসল করা। ২. (মসজিদের) ইমামের জন্য জাওয়াল পরে যুহর-আসর নামাযের আগে দু"টি খুতবা প্রদান । ৩. যুহরের নামায আদায় করেই উকুফ শুরু করা। উকুফে আরাফার মুস্তাহাব: ১. তালবিয়াহ্‌ (লাব্বায়িক) বেশি করে পাঠ করা । ২. তাকবীর (আল্লাহু আকবার), তাহলিল (লা-ইলাহা ইল্লাল্লাহ) ইস্তিগ্বফার, কুরআন শরীফ তিলাওয়াত, দুয়া-দরূদ বেশি বেশি করা। ৩. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে দাড়িয়ে উকুফ করেছেন সেখানে উকুফ করা (আজকাল অনেকের জন্য তা সম্ভব হয় না)। ৪. সর্বদা বিনয় অবলম্বন। ৫. দাঁড়ানো অবস্থায় কিবলামুখী থাকা । ৬. জাওয়াল শুরুর পূর্ব থেকেই উকুফের জন্য প্রস্তুতি গ্রহণ। ৭. উকুফ পালনের জন্য (মনে মনে) নিয়ত করা । ৮. দু'আর সময় হাত উপরের দিকে উত্তোলন। ৯. উপযুক্ত কারণ না থাকলে ৫৭.

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।