বাইতুল্সাহ্র মেহমান ৩. হজ্জে ক্রান: মীকাঁত বা এর সীমানার বাইর থেকে একই সাথে উমরা ও হজ্জের নিয়তে ইহরামের কাপড় পরতে হয়। প্রথমে মক্কা শরীফ পৌঁছে উমরা পালন শেষে মাথামুগ্তন না করেই ইহরামের অবস্থায় থাকতে হবে। ১০ জিলহাজ্জ জামারাতে আব্বাবায় (বড় শয়তানকে) কন্কর নিক্ষেপ শেষে কুরবানী (দমে শুকুর) ও মাথা মুগ্তানোর পর ইহরাম ছেড়ে হালাল হবেন। করান পালনকারীর জন্য দমে শুকুর (কুরবানী) আদায় করা ওয়াজিব । হজ্জের ফরয তিনটি ১. ইহরাম বাধা: পাক-পবিত্র অবস্থায় ইহরামের কাপড় পরে দু" রাকআত নামায আদায় (ইফরাদকারীদের জন্য) শেষে হজ্জের নিয়তে তালবিয়াহ্ (লাব্বায়িক) পাঠ করা । তামাতবকারী উমরার নিয়ত করবেন। আর ক্রানকারী নিয়ত করবেন উমরা এবং হজ্জের একই সঙ্গে। নীচে ইহরাম সম্পর্কে আরো কিছু জরুরী মাসআলা তুলে ধরা হলো। ইহরামের ওয়াজিব: ১. মীকীত বা এর বাইরে ইহরামের নিয়ত করা। ২. অন্তত ১ বার তালবিয়াহ্ পাঠ করা (পুরুষরা উচ্চস্বরে ও মহিলারা নিমনস্বরে পাঠ করবেন)। ৩. ইহরাম অবস্থায় যেসব জিনিষ নিষিদ্ধ তা বর্জন করা। ইহরামের সুন্নাত: ১. হজ্জের মাসে হজ্জের ইহরাম বাধা। ২. যারতার মীকাতে ইহরাম বাধা । ৩. ইহরাম বাধার নিয়তে গোসল করা। ৪. পুরুষদের জন্য দু' টুকরো সেলাইহীন কাপড় পরিধান করা । ৫. দু'রাকআ"ত নফল নামায পড়া । ৭. তালবিয়াহ্ তিনবার পাঠ করা (পুরুষরা উচ্চস্বরে এবং মহিলারা অপেক্ষাকৃত নিম্ন স্বরে)। ৮. ইহরামের নিয়তের পূর্বে আতর ব্যবহার। ইহরামের মুস্তাহাব: ১. পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া । ২. নখ কাটা । ৩. বগলের লোম উপড়ে ফেলা। 8. নাভির নীচের লোম সাফ করা। ৫. ইহরামের জন্য সাদা কাপড় ব্যবহার করা । ৬. পুরুষের জন্য চগ্পল ব্যবহার করা। ৭. নামায শেষে মুসাল্লায় বসে ইহরামের নিয়ত করা ও তালবিয়াহ্ পাঠ করা। ৮. মীব্বাতে যাওয়ার পূর্বেই ইহরাম বাধা । ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ: ১. স্বামী-স্ত্রীর দৈহিক সম্পর্ক, এমনকি এ ব্যাপারে আলাপ-আলোচনা করাও নিষিদ্ধ। ২. পুরুষের জন্য মাথা ও মুখমণ্ডল আবৃত করা নিষিদ্ধ । জাগ্রত-নিদ্রিত সর্বাবস্থায় মাথা ও মুখমণ্ডল উন্মুক্ত রাখতে হবে। ৩. যে কোন সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ। যেমন আতর, গন্ধযুক্ত সাবান, সুগন্ধি তৈল ও ক্রীম ইত্যাদি ব্যবহার করা যাবে না। ৪. সব ধরনের ক্ষৌরকার্য নিষিদ্ধ । চুল, দাড়ি, গোফ, বগল ও ৫৬
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।