পরিচ্ছেদ ৩ আহ্কামে হজ্জ ও উমরাহ হজ্জ ফরয হওয়ার শর্ত কার উপর হজ্জ ফরয তা শরীয়ত নির্দিষ্ট করে দিয়েছে। এসব শর্ত হলো: ১, মুসলমান হওয়া। ২. বালিগ হওয়া। ৩. হজ্জের সফরের জন্য আর্থিক সঙ্গতি থাকা । ৪. সুস্থ মস্তিক্ষসম্পন্ন হওয়া। ৫. শারীরিকভাবে সক্ষম থাকা । ৬. যাতায়াতের রাস্তা নিরাপদ থাকা। ৭. মহিলাদের সঙ্গে নিজের স্বামী অথবা মাহরাম কোন পুরুষ থাকা । যাদের সঙ্গে মহিলার বিবাহ হারাম তাকে মাহরাম বলে। যথা: আপন বাবা, দাদা, নানা, চাচা, ভাই, দুধভাই, শ্বশুর, পুত্র, ভাইপুত্র, বোনপুত্র, মামা, মেয়ের জামাই এবং নাতি। এ ব্যাপারে আরো কিছু জানার ইচ্ছা থাকলে বিজ্ঞ আলিমের নিকট থেকে জেনে নিন। হজ্জ তিন প্রকার হজ্জ পালনকারী তিন ধরনের হজ্জের মধ্যে যে কোন একটি অবশ্য পালন করবেন । এগুলো হলো: ১. ইফরাদ, ২. তামাতু ও ৩. ক্রান। ১. হজ্জে ইফরাদ: মীকাত বা এর সীমানার বাইর থেকে হজ্জের মৌসুমে একমাত্র হজ্জের জন্য ইহরামের নিয়ত করাকে হজ্জে ইফরাদ বলে। কাপড় পরিধানসহ ইহরামের সকল নিয়ম মেনে ১০ই জিলহাজ্জ জামারাতে আকীবায় (বড় শয়তানকে) কঙ্কর নিক্ষেপ করে মাথা মুণ্তানো পর্যন্ত থাকতে হবে। হজ্জে ইফরাদকারীর জন্য কুরবানী (দমে শুকুর) করা ওয়াজিব নয়। ২. হজ্জে তামাত্ুু: হজ্জের মৌসুমে মীকাীত বা এর সীমানার বাইর থেকে প্রথমে উমরার জন্য ইহরামের নিয়ত করে, মক্কা শরীফ যেয়ে তা পালন করে মাথা মুগ্তিয়ে ইহরাম ছেড়ে হালাল হতে হয়। এরপর ৮ জিলহাজ্জ মিনায় যাওয়ার পূর্বে পুনরায় হজ্জের নিয়তে ইহরাম বাধতে হবে। ১০ জিলহাজ্জ জামারাতে আকৃবায় (বড় শয়তানকে) কষ্কর নিক্ষেপ, কুরবানী (দমে শুরুর) ও মাথা মুগ্তিয়ে ইহরাম ছেড়ে হালাল হবেন। তামাত্ু পালনকারীর জন্য দমে শুকুর আদায় করা ওয়াজিব । ৫৫
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।