Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্সাহ্‌র মেহমান হয়েছেন। সুতরাং মেয়েটি আমার পা-ও ধুয়ে দিল। পরদিন হাটতে যেয়ে লক্ষ্য করলাম, সকলের ক্লান্তিবোধ ও পায়ের ব্যথা দূর হয়ে গেছে। (ফাজায়েলে হজ্জ) ১২. হযরত আলী ইবনে মুয়াফৃফিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন: আমি বেশ কয়েকবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হজ্জ পালন করেছি। আমি একবার স্বপ্নে দেখলাম, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করছেন, হে ইবনে মুয়াফফিক! তুমি কি আমার পক্ষ থেকে হজ্জ আদায় করছো? জবাব দিলাম, হ্যা, ইয়া রাসূলাল্লাহ! আবার প্রশ্ন করলেন, তুমি আমার পক্ষ থেকে লাব্বায়িক বলছো? বললাম, হ্যা, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন, “এর প্রতিদান আমি রোজ কিয়ামতে দেবো । সেদিনকার হিসাব-নিকাশের ব্যাপারে মানুষ যখন অস্থির থাকবে তখন আমি নিজের হাতে তোমাকে বেহেশতে প্রবেশ করাবো।” ১৩. ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি (মূ: ৫০৫ হি.) বর্ণনা করেন: প্রত্যহ মাগরিবের সময় অবশ্যই একজন আবদাল এবং ভোরে একজন আওতাদ খানায়ে কা'বার তাওয়াফ করেন। এভাবে তাওয়াফ জারি না থাকলে দুনিয়ার মাটি থেকে বাইতুল্লাহ্‌ শরীফ উঠিয়ে নেওয়া হবে। একদিন মানুষ ভোরে জেগে উঠবে, দেখবে কা'বা শরীফ নেই! এটা ঠিক তখন হবে যখন দীর্ঘ ৭ বৎসর পার হয়ে যাবে অথচ ইতোমধ্যে তাওয়াফ করার কেউ থাকবে না। ৫

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।