Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্লাহ্‌র মেহমান আমাকে দেখে প্রশ্ন করলেন, আপনি মদীনা শরীফ থেকে কবে আসলেন? বললাম, গতরাতেই ওখানে ছিলাম । একথা শোনে সকলে একে অন্যের দিকে চাওয়া-চাওয়ি শুরু করলেন। আমি তখন এ বুজুর্গের কথা ব্যক্ত করলাম। হযরত কাত্তানী বললেন, “ওহ! আপনি হযরত আবূ জাফর ওয়ামিগানী রাহমাতুল্লাহি আলাইহির সাথে এসেছেন। তার বিভিন্ন কারামতের মধ্যে এটা একটি সাধারণ ব্যাপার!” ১০. হযরত সুফিয়ান ইবনে ইব্বাহীম রাহমাতুল্লাহি আলাইহি বলেন: আমি মক্কা মুয়াজ্জমায় একদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্স্থানের নিকট হযরত ইব্বাহীম ইবনে আদহাম বলখী রাহমাতুল্লাহি আলাইহিকে (মূ: ১৬১ হি.) দেখতে পেলাম। তিনি অশ্রুঝরা ক্রন্দনে রত। আমি কিছু নামাজ আদায় করে জিজ্ঞেস করলাম, হযরত! এতো কীদছেন কেন? তিনি জবাব দিলেন, “যদি কথাটি গোপন রাখতে পারো তাহলে বলি। আজ তিরিশ বৎসর চললো, আমার মন শেকবাজ (একপ্রকার সুস্বাদু খাবার) খেতে ইচ্ছাপোষণ করে আসছে। মুজাহাদার দ্বারা নফসকে এ থেকে বঞ্চিত রাখি । রাতে স্বপ্নে দেখলাম, খুব সুন্দর নূরানী চেহারাযুক্ত এক যুবক শেকবাজে পাত্রভর্তি উষ্ণ খাদ্য নিয়ে হাজির! আমি নিজেকে সংবরণ করে দিলাম। কিন্তু যুবক বললেন, হে ইব্রাহীম! এটা খাও। আমি বললাম, আল্লাহর জন্য ত্রিশ বৎসর যে জিনিস ভক্ষণ করা থেকে বিরত রয়েছি তা আমি আজ কিভাবে খাবো? তিনি বললেন, যদি স্বয়ং আল্লাহ পাকের তরফ থেকে এসে থাকে তবুও না? বললাম, তার নিশ্চয়তা কি? তিনি বললেন, বেহেশতের খাদিম রিজওয়ান ফিরিশতা আমাকে বললো, “আল্লাহ পাক বলেছেন, খিজিরকে গিয়ে বলো সে যেনো শেকবাজ নিয়ে আমার বান্দা ইব্রাহীমের নিকট যায় এবং তা তাকে খাওয়ায়।” আল্লাহ তা'আলার পক্ষ থেকে এরূপ মাহাব্বাতের নিদর্শন প্রকাশ পেলে কি কারো চোখ শুকনো থাকতে পারে?” ১১. হযরত শায়খ আলী ইবনে মুয়াফ্ফিক রাহমাতুন্লাহি আলাইহি বলেন: আমি একদা হজ্জের উদ্দেশ্যে যাত্রা করলাম । পথিমধ্যে একদল লোক পেলাম যারা পদব্রজে যাচ্ছিলেন। আমারও ইচ্ছা হলো তাদের সাথে শরীক হতে । এক জায়গায় গিয়ে রাত্রিযাপন করছিলাম। নিদ্রাবস্থায় স্বপ্নে দেখি একদল হুরসদৃশ সুন্দরী যুবতী এসে যাত্রীদের সকলের পা জাফরান-মিশ্রিত পানি দ্বারা ধৌত করে দিচ্ছে । আমার পাশে একটি মেয়ে আসার পর অপর আরেকজন বললো, এ লোকটি তো পদব্রজে হজ্জপালনকারী নয়! কিন্ত সে বললো, হ্যা, তিনিও পদব্জে যাত্রা করেছেন। সওয়ারী ছেড়ে এদের সঙ্গী ৫৩

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।