Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্লাহ্‌র মেহমান ৮, হযরত শাকীক বলখী রাহমাতুল্লাহি আলাইহি (মূ: ১৯৪ হি.) বলেন: মক্কা শরীফ যাওয়ার পথে এক ল্যাংড়া ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি হেচড়ে হেচড়ে যাচ্ছিলেন। জিজ্ঞেস করলাম, আপনি কোথেকে এসেছেন? জবাব দিলেন, সমরকন্দ থেকে এসেছি। আবার জিজ্ঞেস করলাম, কতদিন পূর্বে যাত্রা করেছিলেন? জবাব দিলেন, দশ বৎসর পূর্বে! আমি বিস্ময়ে হতবাক! তিনি বললেন, “হে শাকীক! আপনি কি দেখছেন? আমার অন্তরের আবেগ সফরের দূরত্বকে নিকটবর্তী করে দিয়েছে। ওহে শাকীক! যে দুর্বলকে স্বয়ং তার মালিক নিয়ে যাচ্ছেন তার উপর আপনি আশ্চর্যবোধ করছেন? বন্ধুর মিলন পর্যন্ত পৌঁছা যাক বা না, চেষ্টা তো করে যাবো।” আশিকো ছে কিয়া মজা হায়, মাশুকো ছে পুছিও, বাণ্ধে গুলমে কিয় মজা হায় বুলবুলৌ ছে প্রছিও । প্রেমের মাঝে কি আনন্দ প্রেমিকদেরকে জিজ্ঞেস করো, ফুলবাগানে কি মজা বুলবুলিদের জিজ্ঞেস করো । ৯. জনৈক বুজুর্গ বলেন: আমি একবার মদীনা মুনাওয়ারায় উপস্থিত ছিলাম। মসজিদে নববীতে রওজা মুবারকের নিকট এক আজমী বুজুর্গকে দেখতে পেলাম । খুব ওয়াসাল্লামের নিকট থেকে বিদায় হচ্ছেন। আমি তার সঙ্গে হজ্জযাত্রী হাওয়ার ইচ্ছা করলাম। সুতরাং আমি তার পেছনে পেছনে যেতে লাগলাম । জুল-হুলাইফায় যেয়ে তিনি ইহরাম বাধলেন। আমিও বাধলাম। এরপর সাক্ষাৎ করে আমার মনের ইচ্ছা ব্যক্ত করলাম । তিনি বললেন, না! আমার সাথে যেতে পারবেন না। আমি অনুনয়-বিনয় করে তাকে রাজী করলাম । তিনি শর্ত দিলেন, যদি সবকিছু গোপন রাখতে পারো তাহলে যেতে পারবেন। আমি রাজী হলাম । আলোতে যখন পৃথিবীর জমিন উদ্ভাসিত হয়ে ওঠলো, তখন আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখি আমরা মসজিদে তান'ঈমের নিকটে! এ স্থানটি মক্কা শরীফ থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত। আমার বুজুর্গ সাথী বললেন, এখন আমি চলে যাচ্ছি। সুতরাং তিনি চলে গেলেন আর আমি সেখানে বিশ্রাম শেষে মন্কা মুয়াজ্জমায় এসে উপস্থিত হলাম। তাওয়াফ শেষে হযরত শায়খ আবু বকর কাত্তানী রাহমাতুল্লাহি আলাইহির খিদমাতে হাজির হলাম। সেখানে উপস্থিত ছিলেন আরো কয়েকজন শায়খ । হযরত ৫,

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।