Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্লাহ্‌র মেহমান “ছয় লক্ষ । তবে মাত্র ছয় জনের হজ্জ কবুল হয়েছে!” একথা শোনে আমি হতবাক! মনে হলো নিজের গালে থাঞ্পড় মারবো । কান্নাকাটি করতে লাগলাম । এরপর শোনলাম প্রথম ফিরিশতা আবার জিজ্ঞেস করছেন, “যাদের হজ্জ কবুল হয় নি, তাদের প্রতি আন্নাহ তা'আলা কিরূপ ব্যবহার করেছেন?” দ্বিতীয়জন জবাব দিলেন, “প্রেমময় আল্লাহ তা'আলা তার রহমতের দৃষ্টিপাত করেছেন। এ ছয় জনের ওয়াসিলায় ছয় লক্ষ হজ্জযাত্রীর হজ্জই কবুল করে নিয়েছেন।” সুবহানাল্লাহ! ৫. হযরত আলী বিন মুয়াফৃফিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন: ষাট বার হজ্জ পালন করার পর বাইতুল্লাহ শরীফের কাছে বসে চিন্তা করতে লাগলাম, আলহামদুলিল্লাহ! অনেকবার আল্লাহ তা'আলা হজ্জযাত্রী হিসাবে করুল করেছেন। আর কতকাল মাঠ-ঘাট ও দুষ্কর মরুপ্রান্তর অতিক্রম করবো । সুতরাং এবারই শেষ হজ্জ। এরপর আমার একটু ঘুম এসে গেল। গায়েব থেকে একটি আওয়াজ শ্রবণ করলাম, “হে ইবনে মুয়াফফিক! এ ব্যক্তি বড় ভাগ্যবান যাকে এদিকে ডাকা হয়। তিনি যাকে পছন্দ করেন একমাত্র তাকেই আপন ঘরের মেহমান করেন।” ৬. হযরত যুননূন মিসরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন: একদা বাইতুল্লাহ্‌ শরীফের নিকট এক যুবককে দেখতে পেলাম। সে একটার উপর আরেকটা সিজদা দিচ্ছিলো । বললাম, খুব বেশী নামায পড়ছ বুঝি? সে জবাব দিল, দেশে ফিরে যাওয়ার অনুমতি চাচ্ছি। একটু পর দেখি উপর থেকে এক টুকরো কাগজ পতিত হলো । এতে লিখা ছিলো, “বড় ক্ষমাশীল ও ইজ্জতওয়ালা মনিবের পক্ষ থেকে বান্দার প্রতি শোকরগুজার! তুমি দেশে ফিরে যাও এমন অবস্থায় যে, তোমার আগে-পেছনের সমস্ত গোনাহ মাফ করে দেওয়া হয়েছে। ৭. হযরত ইমাম মালিক ইবনে আনাস (৯৫-১৭৯ হি.) রাহমাতুল্লাহি আলাইহি বলেন: সৈয়দ বংশের মধ্যে ইমাম জয়নুল আবিদীন রাহমাতুল্লাহি আলাইহির মতো মুত্তাকী ও পরহেজগার আমি আর কাউকে দেখি নি। এরপরও তিনি যখন হজ্জের ইহরাম বাধলেন তখন তার জবান দিয়ে লাব্বায়িক বের হচ্ছিলো না। চলার পথে যখনই লাব্বায়িক বলতে ইচ্ছা করতেন তখনই বেহুশ হয়ে পড়তেন। এভাবে মন্কা মুয়াজ্জমা পর্যন্ত সারা পথ অতিবাহিত হলো। এক পর্যায়ে উটের পিঠ থেকে পড়ে যেয়ে হাড্ডি ভেঙ্গে যায়। তিনি এভাবে বেহুশ হওয়ার কারণ হিসাবে বলতেন, আমি লাব্বায়িক বললে, যদি উপর থেকে জবাব এসে যায় লা-লাব্বায়িক, তখন উপায়? ৫৯

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।