Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্মাহ্র মেহমান আলিম, সর্বজ্ঞান। আর ছোয়াদ অর্থ সাদিক। মনে রাখুন, তিনি যথেষ্ট হিদায়াতদাতা, ঠিকানাদাতা, সর্বজ্ঞানী, ওয়াদা খিলাফ করেন না। সেই জাত থাকতে আবার ভয় কিসের?” তার কথা শ্রবণ করে নিজের কোর্তা দিতে ইচ্ছা করলাম । তিনি তা নিতে বন্তর হিসাব দিতে হবে আর হারাম বস্তর জন্য আযাব ভোগ করা লাগবে ।” রাত ঘনিয়ে আসলো । অন্ধকারের মধ্যে এ যুবক আসমানের দিকে তাকিয়ে বললেন, “হে যাতে পাক! ... আমাকে এ জিনিস দান করুন, যাতে আপনার কোন ক্ষতি নেই।” এরপর লোকজন ইহরাম বেধে লাব্বায়িক পাঠ করতে লাগলো । কিন্তু এ যুবক লাব্বায়িক পাঠ করলেন না। আমি এর কারণ জিজ্ঞেস করলে জবাব দিলেন, “আমি ভয় করছি, এদিক থেকে আমি লাব্বায়িক বললে, না জানি সেদিক থেকে জবাব এসে যায়, লা-লাব্বায়িক!” এরপর পথে আর তার সঙ্গে সাক্ষাৎ হলো না। হজ্জের সময় (১০ জিলহাজ্জ) মিনায় একদিন সাক্ষাৎ ঘটলো। তিনি তখন একটি কবিতা আবৃত্তি করছিলেন, “ ... আল্লাহর কসম! আমার রূহ যদি জানতো কার সাথে তার সম্পর্ক, তাহলে পায়ের বদলে মাথা দ্বারা দাড়াতো। ওহে তিরস্কারকারীর দল, যদি তোমরা দেখতে আমি যা দেখছি, তাহলে কখনও তিরস্কার করতে না। মানুষ শরীর দ্বারা তাওয়াফ করে, যদি তারা এঁ জাতের তাওয়াফ করতো তাহলে হারাম শরীফের প্রয়োজন পড়তো না। ঈদের দিন মানুষ ভেড়া-বকরি কুরবানী দিচ্ছে আর আমার মাশুক আমার জান কুরবানী করে ফেলেছেন । সুতরাং আমি কুরবান করছি আমার রক্ত ও প্রাণ!...” হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপর দেখলাম তিনি এক হৃদয় নিংড়ানো দু'আ করলেন, “ওহে মা'বুদ! মানুষ তোমার নৈকট্যের আশায় কুরবানী করছে। আমার সে সামর্থ্য নেই। কাজেই নিজের জানকে তোমার দরবারে কুরবানীর জন্ত হিসাবে পেশ করছি। তুমি অনুগ্রহ করে কবুল করো ।” এটুকু বলে তিনি এমন জোরে চিৎকার দিলেন যে, তাতেই তার প্রাণবায়ু বের হয়ে গেল! মাটিতে তার লাশ লুটে পড়লো । আমি শোনলাম, গায়েব থেকে আওয়াজ উঠেছে, “তিনি আল্লাহর দোস্ত! আল্লাহর জন্য কুরবান হয়েছেন, ৪. হযরত আবু আবদুল্লাহ জওহারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন: এক বৎসর আমি (হজ্জের দিন) আরাফাতের ময়দানে হাজির ছিলাম । এক সময় আমার তন্দ্রা এসে গেল। স্বপ্নে দেখি, আসমান থেকে দু'জন ফিরিশতা অবতরণ করেছেন। প্রথমজন দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলেন, “এ বৎসর ক'জন হজ্জ পালনে এসেছেন?” দ্বিতীয়জন উত্তর দিলেন, ৫০

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।