৮০৯০) ০৮৯ 481 ৮৩3 ১৬৯০ ৬154015050০ ১৩৮ এ (১০০09590201 5 ০০০৬ ০০৪ ১০৯০। আমাদের আরজ পবিত্র হজ্জ সম্পর্কিত সর্বাপেক্ষা হাল-নাগাদ তথ্যবহুল একটি কিতাব পাঠকদের হাতে তুলে দিতে পেরে আমরা আল্লাহ তাআলার পবিত্র দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আমরা আশা করছি শুধু হজ্জে গমনেচ্ছু নয়, সকল অনুসন্ধিৎসু পাঠক এই গ্রন্থটি থেকে উপকৃত হবেন। লেখক ইঞ্জিনিয়ার আজিজুল বারী হজ্জের মৌলিক সকল বিষয়বন্ত অত্যন্ত সরল ভাষায় তুলে ধরেছেন। এছাড়া পাঠকদের উপহার দিয়েছেন হজ্জের এক অপূর্ব ভ্রমণবৃত্রান্ত। হৃদয়াকর্ষক এই কাহিনী পাঠ করে যে কোন মনে পবিত্র বাইতুল্লাহুর মেহমান হওয়ার তীব্ব আকাজ্া জাগ্রত হবে বলে আমাদের বিশ্বীস। কিতাবে উল্লেখিত হজ্জ ও উমরাহ সম্পর্কিত যাবতীয় শরঈ বিধান সম্পাদনা পরিষদ কর্তৃক খুব সতর্কতাসহ পরীক্ষা করা হয়েছে। আমরা খানব্ায়ে-আমীনিয়া-আসগরিয়া প্রকাশনী” থেকে হজ্জের একখানা সঠিক তথ্যবহুল কিতাব প্রকাশের চেষ্টা করেছি। এটা গ্রন্থের দ্বিতীয় সংস্করণ । ক্রুটিযুক্ত রাখার জন্য বারবার প্রুফ দেখে সংশোধন করেছি। এরপরও কারো চোখে ভুল-ত্রুটি ধরা পড়লে তা আমাদেরকে জানিয়ে বাধিত করবেন, এই অনুরোধ জানাচ্ছি। আগামী ২স্করণে তা শোধরে দেবো, ইনশা-আল্মাহ। গ্রন্থ প্রকাশ বেশ ব্যয়বহুল ও পরিশ্রমের কাজ। সুহদ জনাব মুহাম্মদ মুখলিছুর রহমান ও জনাব মুহাম্মদ নজরুল ইসলাম সাহেবছয় গ্রন্থের দ্বিতীয় সংক্ষণের মুদ্রণ খরচ অনুদান হিসাবে প্রদান করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তা'আলা তাদের অর্থদানকে কবুল করুন। এছাড়া “বাইতুল্লাহ্র মেহমান*র এ দ্বিতীয় সংস্করণ প্রকাশে খণী। আল্লাহ তা'আলা তাদেরকে উত্তম প্রতিদান দিন। সম্পাদনা পরিষদ খানকৃয়ে-আমীনিয়া-আসগরিয়া গবেষণা বিভাগ শাওয়াল ১৪৩২ হিজরী ।
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।