Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুজ্সাহুর মেহমান দৌড়ায়। এরপর বললেন, “হে যুননুন! তুমি আসবাবে মা'রিফাত জানতে চাও? মনে রেখো, মা'রিফাতপন্থীদের দিল সর্বদা মাওলার স্মরণে আসক্ত ও আসক্তিরত কান্নায় বিজড়িত। তার দরবারে তারা একটি গৃহ নির্মাণ করে নেন এবং সেখানেই স্থায়ীভাবে থাকেন, কেউ তাদেরকে সেখান থেকে বের করতে পারে না।” ২. হযরত বিশরে হাফী রাহমাতুল্লাহি আলাইহি (মূ: ২২৭ হি.) বলেন: আমি আরাফাতের ময়দানে একব্যক্তিকে দু'আ পাঠ অবস্থায় দেখলাম । তিনি বেইশ- বে-কারার সিজদায় রত থাকলেও দশ ভাগের এক ভাগের একভাগ পরিমাণ শুকরিয়া আদায় হবে না!” এরপর আরো বলতে লাগলেন, “হে পাক-পবিভ্র মহান! শতবার অন্যায় করেও তোমাকে ভুলে গিয়েছিলাম, কিন্তু তারপরও তুমি আমাকে কখনো ভুলে যাও নি! মূর্খতা হেতু বহুবার পাপ করে অপরাধী হয়েছি, কিন্তু তুমি চরম ধৈর্যসহ আমার উপর দয়া ও মেহেরবানী করে এ পাপসমূহ ঢেকে রেখেছো!” এরপর লোকটি হঠাৎ অদৃশ্য হলেন। আমি অনেক অনুসন্ধান করেও আর তাকে খুঁজে পাই নি। তবে পরে জানতে পারি তিনি ছিলেন, হযরত আবু উবাইদ খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি। শোনা যায়, তিনি দীর্ঘ সত্বুর বংসর আসমানের দিকে চোখ তুলে তাকান নি। এর কারণ জানতে চাইলে জবাব দিলেন, “মহান সেই দাতার সম্মুখে এই মলিন নাফরমান মুখ কি করে উপস্থিত করবো?” আল্লাহ পাক তাদের ওয়াসিলায় আমাদেরকে ক্ষমা করুন। ৩. হযরত মালিক বিন দীনার রাহমাতুল্লাহি আলাইহি (মৃ: ১৩১ হি.) বলেন: আমি পবিত্র হজ্জ পালনে রওয়ানা হলাম। পথে এক যুবকের সঙ্গে সাক্ষাৎ ঘটলো। তিনি পায়দল যাচ্ছেন। তার নিকট না ছিলো সওয়ারী আর না আছে খাদ্যদ্রব্য । আমি তাকে সালাম জানালাম। তিনি উত্তর দিলেন। জিজ্ঞেস করলাম, হে যুবক! আপনি কোথেকে এসেছেন? জবাব দিলেন, “তার নিকট থেকে” । জিজ্ঞেস করলাম, যাচ্ছেন কোথায়? জবাব দিলেন, “তার নিকট” । আবার জিজ্ঞেস করলাম, রসদসামগ্রী কোথায়? তিনি জবাব দিলেন, “তার জিম্মায়!” । বললাম সামান ব্যতীত চলে না, সাথে কি আছে বলুন? তিনি জবাব দিলেন, “আমি সফরের শুরুতে ৫টি হরফকে পাথেয় স্বরূপ সঙ্গে নিয়েছি। এই হরফণগ্ডলো হলো “৮৯৫” | জিজ্ঞেস করলাম, “বুঝি নি, বৃঝিয়ে বলুন?” তিনি বললেন, “কাফ হলো “কাফী” অর্থাৎ যথেষ্ট। হা মানে হাদী। ইয়া অর্থ ঠিকানাদাতা। আইন হলো ৪৯

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।