বাইতুল্লাহ্র মেহমানদের সফরনামা থেকে বাইতুল্লাহ্্র হজ্জপালনকারী ওলিআল্লাহদের হৃদয়াকর্ষক ঘটনাবলী থেকে মানুষ যুগ যুগ ধরে আহরণ করে আসছেন দরবারে মাওলার সাথে সাক্ষাতের প্রেমাকাজ্জা। প্রেমাসক্ত হৃদয়ের জন্য এসব ঘটনাবলী যেনো দীর্ঘ বিরহ যন্ত্রণার মাঝে সুপেয় সুধা । বাইতুল্লাহ্্র মেহমান হওয়ার তীব্র স্পৃহা উদ্দীপক এসব কাহিনী থেকে আমরা সবাই উপকৃত হতে পারি। কলেবর বৃদ্ধির আশঙ্কায় কয়েকটি মাত্র হৃদয়-নিংড়ানো বর্ণনা লিপিবদ্ধ করছি। এসব ঘটনা হযরত জাকারিয়া কান্ধলভী রাহমাতুল্লাহি আলাইহি “ফাজায়েলে হজ্জ এবং ইমাম গায্যালী রাহমাতুল্লাহি আলাইহি 'ইহইয়া উলুমিদ্দীন? কিতাবে উন্মেখ করেছেন। ১. হযরত যুননূন মিসরী রাহমাতুল্লাহি আলাইহি (মৃ: ২৪৫ হি.) বলেন: আমি একদিন বাইতুল্লাহ্ শরীফে তাওয়াফরত ছিলাম। অনেকে বাইতুল্লাহ্্র দিকে প্রাণখুলে তাকাচ্ছিল। এক লোক হঠাৎ এসে এই বলে দু'আ করতে লাগলেন: “হে আমার মা'বুদ! পলাতক আবার তোমার দরবারে এসে ধর্ণা দিয়েছে৷ ... হে মেহেরবান মাওলা! আমি তোমার নৈকট্যুশীল বান্দা ও আমিয়ায়ে কিরামের ওয়াসিলা নিয়ে প্রার্থনা করছি। অনুগ্বহ করে স্বীয় মাহাব্বাতের এক পিয়ালা শরাব আমাকে পান করাও! আমি তোমার মা'রিফাতের বাগিচায় যেতে চাই, একটু গোপন আলাপ করতে চাই তোমার সঙ্গে । ... ” এসব কথা উচ্চারণের সময় তার চোখের পানি টপ টপ করে ঝরছিল। কিন্তু একটু পরই দেখলাম তিনি মৃদু হেসে অগ্রসর হচ্ছেন। আমি ভাবলাম, এ লোকটি হয়তো কোন কামিল ওলি না হয় পাগল হবে। আমি তার পেছনে চললাম। তিনি ফিরে তাকিয়ে বললেন, “ওহে! তুমি আমার সঙ্গে চলছো কেন, নিজের কাজে যাও!” আমি বললাম, হযরত! আল্লাহ আপনার উপর রাহমাত নাজিল করুন! দয়াকরে আপনার নাম বলুনঃ। জবাব দিলেন, “আবদুল্লাহ । আপনার পিতার নাম? “আবদুল্লাহ!” আমি বললাম, আবদুল্লাহ- অর্থাৎ আল্লাহর বান্দা তো সকলেই। আসল পরিচয় দিন? তিনি বললেন, “আমার নাম ছাদুন।' আমি বললাম, কী? আপনিই বুঝি সেই “ছাদুন পাগলা!? বললেন, “হ্যা!” জিজ্ঞেস করলাম, যাদের ওয়াসিলা নিয়ে দু'আ করলেন, তারা কারা? জবাব দিলেন, তারা ওরা- যারা আল্লাহর দিকে এমনভাবে দৌড়েন যেভাবে প্রেমিক তার প্রেমাস্পদের দিকে ৪৮
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।