Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্লাহ্‌র মেহমান বছরের পর বছরও মেহমান হিসাবে কাটিয়ে দিলে কোন অসুবিধা নেই। মেহেরবান মেজবান কখনও বিরক্তিবোধ করবেন না। কিন্তু মেহমান হিসাবে বে-আদবী, ভুল-ত্রুটি হওয়ার আশঙ্কা প্রবল তাই গুণিজন বলেন, মক্কী শহরে আফাকীকে বেশিদিন অবস্থান করতে নেই। এখানে একেকটি নেকী যেরূপ লক্ষটির সমান, তেমনি একেকটি বদিও লক্ষটি বদির সমান। মন্কা শরীফের মর্যাদা এমন উচ্চে, হারাম এলাকার ভেতর যদি কেউ গুনাহ করার “নিয়ত' করে তাহলে তা গুনাহ হিসাবে লিখা হয়ে যায়। কিন্তু পৃথিবীর অন্য যে কোন স্থানে গুনাহ সংঘটিত না হওয়া পর্যন্ত লেখা হয় না। হারাম সীমানার ভেতর বিনা কারণে গাছের ডাল ভাঙ্গা, পশু হত্যা করা, এমনটি বিড়াল-কুকুর মারাও নিষিদ্ধ । যে দিনটি তাড়াতাড়ি না আসার জন্য মনে মনে আকাঙ্কা করছিলাম, শেষ পর্যন্ত সেই দিবসটি এসে হানা দিল। ছেড়ে যেতে হবে এবার বাইতুল্লাহ্‌্র শহরকে । বুকটি ধুরু ধুরু করে ওঠলো যখন সর্বশেষ তাওয়াফ তথা তাওয়াফে বি"দা পালনের জন্য মসজিদুল হারামে গেলাম। তাওয়াফ সেরে অনেকক্ষণ বাইতুন্নাহর দিকে চেয়ে রাইলাম স্থির দৃষ্টিতে । অশ্রদতে চোখ ভিজে গেল। ভাবলাম, হায়! আর কি কোনদিন এভাবে দাঁড়িয়ে আল্লাহর ঘরটি দেখতে পাবো? দু'আ করলাম, প্রভু গো! তুমি আগামী বৎসরই আবার দাওয়াত করে তোমার বাড়িতে নিয়ে এসো! এর পূর্বে তুমি মৃত্যু দিও না। মসজিদ থেকে বের হওয়ার সময় বার বার ফিরে ফিরে পৃথিবীর জমিনে প্রথম ইবাদাতগাহ বাইতুন্নাহ্‌ শরীফের দিকে তাকাতে থাকি। বুকটি যেনো ফেটে যাবে! মনে হলো কাবাঘর আমাকে বলছে, ওহে বাইতুল্লাহ্‌র মেহমান! তুমি আমাকে ফেলে কোথায় যাচ্ছো? দুপুরে খাবার শেষ করে আমরা বাসে আরোহণ করলাম । শহর থেকে বেরুবার সময় মসজিদুল হারাম বার বার চোখে পড়লো । অনেকে ফুঁপিয়ে কাদতে লাগলেন । দু'আ ইস্তিগফার করলেন। দরূদ শরীফ পড়লেন। জিকির করলেন। কাফিলা পরিচালক বাসের মাইকে বলছিলেন, একটু পরই আমরা হারাম শরীফের সীমানা ছেড়ে চলে যাবো। আপনারা দু'আ ইস্তিগফার জিকির করতে থাকেন। এখনও একবার “আল্লাহু' বলা লক্ষবার বলার সমান। এখনও একবার “লা-ইলাহা ইন্লাল্লাহ' বলা লক্ষবার বলার সমান। একটু পর এই ফজিলত আর থাকবে না। আমাদের বাসটি দ্রুত মসজিদে তান'ঈম পেরিয়ে ছুটে চললো । হারাম শরীফের সীমানার পুরাতন দু'টি পিলার এই মসজিদের নিকটে দেখাচ্ছিল। আমার অন্তরে ভীষণ তোলপাড় শুরু হলো। সত্যিই আমরা মক্কা মুয়াজ্জমা ছেড়ে চলে যাচ্ছি! মনে পড়লো প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিনের কথা । হযরত আবদুল্লাহ ইবনে ৪৬

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।