Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্লাহুর মেহমান সেদিন অর্থাৎ ১২ই জিলহাজ্জ মক্কায় হারাম শরীফ এলাকায় ভীষণ বৃষ্টি হলো। হারাম শরীফের চত্বরে পায়ের গিরা পর্যন্ত পানি জমে গিয়েছিলো । অনেকে এসময় মহাখুশিতে এই পানিতে পড়ে গড়াগড়ি করেছেন। হজ্জের সময় হারাম শরীফ এলাকায় বৃষ্টি হওয়াটা আল্লাহ্র রাহমাতের নিদর্শন। আলহামদুলিল্লাহ! এবার হজ্জের সময় আরাফাত থেকে বৃষ্টি শুরু হয়ে শেষ পর্যন্ত হারাম শরীফে বৃষ্টি হলো । হাজীদের অনেকেই এই রাহমাতের বৃষ্টির কথা বলাবলি করেছেন। পরবর্তীতে মদীনা শরীফেও বৃষ্টি হয়েছে। এছাড়া আমরা ফিরে আসার দিন জিদ্দায়ও প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। হাজীদের কেউই বোধহয় এবার বৃষ্টির পানিতে সিক্ত না হয়ে ফিরেন নি। পবিত্র খানায়ে কাবায় মহান প্রভুর জীবনের সর্বাপেক্ষা গুরুতৃপূর্ণ উপাদান বৃষ্টি বর্ষণের মাধ্যমে আমাদের হজ্জের জরুরী কর্তব্যগুলো শেষ করালেন। বাকী রইলো একটি কাজ- তাওয়াফে বিদা। মা'বুদের দরবারে হাজার কোটি শুকরিয়া । বিদায়, হে বাইতুল্লাহ্‌র মেহমান! আল্লাহর মনোনীত মন্কা মুয়াজ্জমা মুমিনদের জন্য সৃষ্ট জগতে সর্বাপেক্ষা পবিত্রতম, মর্যাদাশীল, নিরাপত্তা ও শান্তির বাসম্থান। আল্লাহ তা'আলা মানুষকে এ খবর জানিয়ে দিয়েছেন: ১৫ 521 14৯97“এবং শপথ এই নিরাপদ নগরীর ।” (সূরা ত্রীন (৯৫): ৩) তা'আলা তার প্রিয় খালীলের এই আকাজ্ষার কথা জানিয়ে দিয়েছেন তার পবিত্র কালামে: 7০৭ ৫ 895 2৫515 ঠা এন 19৯ তু ৩০ 22] 05 % -“যখন ইবাহীম বললেন: হে আমার পালনকর্তা! এ শহরকে শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তান-সন্ততিকে মূর্তিপূজা থেকে দূরে রাখুন ।” (ইবাহীম (১৪) : ৩৫) পাঠক! এই মহান মর্যাদাশীল বাইতুন্লাহ্র শহর থেকে কি কেউ বেরিয়ে পড়তে চাইবে? কিন্তু আমি তো এখানে এক কুটুম্ব- বাইতুল্লাহ্র মেহমান । আর কারো বাড়িতে মেহমান হলে বেশিদিন থাকার নিয়ম নেই । এতে মেজবানের বিরক্তির কারণ হতে পারে। ৪৫

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।