Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্নাহ্‌্র র মেহমান আমরা আবার মার্চ করে চলতে লাগলাম জামারাতের দিকে। রাস্তায় এক দু' জায়গায় মানুষের খুব চাপ । আমাদের পরিচালক সামনে ছিলেন। আমি তার পাশে । তিনি কাফিলাকে যেতে দিচ্ছেন বিনা বাধায়। অপরকে যে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন। আমরা মাটির লেবেলে কঙ্কর নিক্ষেপের সিদ্ধান্ত নিলাম। জামারাতুস্‌ সুগরার নিকটে পৌঁছতেই এক ভয়ঙ্কর দৃশ্য চোখে ভেসে আসলো । অসংখ্য মানুষ ছোট্ট পিলারটির চতুর্দিকে । কেউ নিকটে কেউ দূরে অবস্থান নিয়ে দ্রুত পাথর নিক্ষেপ করছেন। চতুর্দিকে প্রচণ্ড বেগ ও উচ্চ স্বরে লোকজনের তাকবীর ধ্বনি ও হাউমাউ শব্দ ছড়িয়ে পড়ছে। দৃশ্য ও শব্দতরঙ্গের সমন্বয়ে যে অদ্ভুত ও ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে তা অন্য কোনো স্থানে কোথাও হয় না। পরিচালক কুরী সাহেব বললেন, “আমি সামনে থাকবো । তাকবির ধ্বনি দিয়ে সবাইকে নিয়ে ভেতরে ঢুকে পড়বো । আপনারা আমার নির্দেশ না শোনে একটিও পাথর মারবেন না। আমরা সামনে পিলারের অতি নিকটে যেয়ে সুন্নাত মুতাবিক কন্কর নিক্ষেপ করবো ইনশাআল্লাহ! যদি কেউ হারিয়ে যান তাহলে সেতুর এ পিলারটির নিকট যাবেন। সেখানে আমরা সবাই থাকবো ।” আলহামদুলিল্লাহ! আমরা ক্বারী সাহেবের প্ল্যান মুতাবিক মোটামুটি শান্তভাবেই ছোগরা শয়তানকে পাথর মারলাম । কেউ হারিয়ে যায় নি। তবে এক দু'টো অপেক্ষাকৃত বড় আয়তনের পাথর দু'এক জনের মাথা ও পিঠে পতিত হয়েছে! সিরিয়াস কোন ইঞ্জুরী থেকে আল্লাহ তা'আলা রক্ষা করেছেন! সবাই এ পিলারের নিকট একত্রিত হওয়ার পর কিবলামুখী হয়ে দু'আ করলাম। অনুরূপ পদ্ধতিতে উসতা ও কুবরা শয়তানকেও পাথর মারলাম। তবে বড়টিকে মেরে আর দু'আ করলাম না। এটাই নিয়ম । আমরা ডানে ঘুরে খিমায় ফিরে আসার উদ্দেশ্যে যাত্রা করলাম । ইশার নামাযের পূর্বেই তাবুতে পৌছলাম। পরদিন অর্থাৎ ১২ জিলহাজ্জ শেষবারের মতো পাথর মেরে আমরা মাগরিবের পূর্বেই মিনা এলাকা ছেড়ে মক্কা শরীফ চলে আসলাম । বড় শয়তানের জায়গা থেকে কিছুদূর পায়ে হেটে চললেই মিনার সীমানা থেকে বের হওয়া যায়। তবে কেউ যদি স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় মাগরিবের পূর্বে মিনার সীমানা থেকে বেরুতে সক্ষম না হোন, তাহলে তার জন্য এদিন মিনায় রাত কাটিয়ে পরদিন অর্থাৎ ১৩ জিলহাজ্জ একই নিয়মে তিন শয়তানকে পাথর মারা ওয়াজিব হবে । 6৪

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।