Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্লাহ্র মেহমান শুরুর বেশ পূর্বে জামারাত এলাকায় যেয়ে অপেক্ষা করতে থাকেন। তাদের উদ্দেশ্য, মুয়াজ্জিনের কণ্ঠে যুহরের আযানধ্বনি কর্ণগোচর হওয়া মাত্র ছুটে যাবেন কঙ্কর মারতে। মানুষের এই মনোভাব হেতু জামারাত এলাকায় ছোট শয়তানের চতুর্দিকে মানুষের প্রচণ্ড ভিড় হয়। আমাদের কাফিলার পরিচালক কুীরী উবায়দুল্লাহ আমিনী বললেন, আমরা জামারাতে যাবো আসর নামায শুরুর আধ-ঘণ্টা পূর্বে। রাস্তায় আমরা আসরের নামায আদায় করবো। এরপর জামারাতে মাগরিবের পূর্বে পাথর মেরে মিনায় ফিরে আসবো ইনশাআল্লাহ! দীর্ঘদিন কাফিলা পরিচালনার অভিজ্ঞতা থেকে তিনি এই সিন্ধান্ত নিয়েছেন । আমি তা সাথে সাথে বুঝতে পারলাম । তবে ... কাফিলার কিছু সদস্য উত্তেজিত হয়ে ওঠলেন। তারা অবশ্যই জাওয়াল শুরুর পরই পাথর মারবেন। বার বার বুঝানোর পরও তারা মানলেন না। দুপুরে চলে গেলেন তিন-চার কিলোমিটার দূরে জামারাতের উদ্দেশ্যে। রাতে এদের ফিরে আসতে বেশ দেরী হলো । জানা গেল, একব্যক্তি তার স্ত্রীকে হারিয়েছেন। আরো তিন-চার জনের খবর নেই! পাথর মারার সময় প্রচণ্ড চাপে পড়ে ভীষণ ব্যথা পয়েছেন। একজন বললেন, আমার পাথর মারা হয়েছে কি না জনি না! মানুষের ধাক্কায় সবগুলো পাথর হাত থেকে পাড়ে যায়। এরপর আর কী করবো, নীচে থেকে পাথর কুড়িয়ে নিয়ে কাজ আদায় করেছি! এরূপ কথাবার্তা শোনে পরিচালকের চেহারা রক্তবর্ণ ধারণ করলো। বললেন, আমীরের নির্দেশ না মানার খেসারত এরূপই হয়ে থাকে । যাক, আমরা পরিচালকের সাথে বেশ বড় একটি দল সময়মতো জামারাতের উদ্দেশ্যে আল্লাহর নাম নিয়ে যাত্রা করলাম। পথে প্রচণ্ড ভিড়। দুর্টট ট্যানেল পেরিয়ে জামারাতে যেতে হয়। দ্বিতীয়টি খুব লম্বা। প্রায় ২০ মিনিট হাটার পর বাইরে এসে এক জায়গায় দেখলাম লোকজন রাস্তার পাশে নামায পড়ছেন। আমরা এখানে আসরের নামায আদায় করে নিলাম । কিবলার দিকে জামারাত সেতুটি চোখে পড়লো । নামায শেষে মুসাল্লায় বসে তাসবিহ পাঠ করছি। এক অত্যাশ্্য ব্যাপার আমার অন্তরদৃষ্টিতে ভেসে আসলো । দেখলাম, জামারাতের উভয় দিকের পাহাড়ের মাঝখানে এক বিরাট লম্বা শ্বেত বর্ণের স্তম্ত। পরিষ্কার দেখলাম, আসমান থেকে জমিন পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমি সজোরে “আল্লাহু আকবার!” ধ্বনি তুললাম । সাথীরা সবাই আমার দিকে অবাক দৃষ্টিকে তাকালেন। আমি উঠে দীড়ালাম। এ দৃশ্য এখন মিলিয়ে গেছে। ভাবলাম, এ আমি কী দেখলাম? শয়তানই কী আমাকে ভরয় দেখানোর ছলে এরূপ করেছে! বুঝতে পারলাম না। তবে আল্লাহর নাম স্মরণ করতে লাগলাম । ইতোমধ্যে পরিচালক নির্দেশের সুরে বলেছেন, “চলুন! শয়তানকে পাথর মেরে বিতাড়িত করি!” €৩

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।