Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্লাহ্‌র মেহমান ক্রন্দনরত। তখন বাইতুল্লাহ্‌কে কর্তৃপক্ষ একখানা নতুন কালো গিলাফ পরিয়ে দেন। এ যেনো, তাওয়াফে জিয়ারতের জন্য আল্লাহর ঘরকে অসংখ্য ভক্তের প্রেমময় দর্শনের জন্য পূর্বপরস্তুতি। আহ! মসজিদুল হারাম ও বাইতুল্লাহ্‌ আজ কী অপূর্ব সুন্দর দেখাচ্ছে! তিনদিন পূর্বে ৮ জিলহাজ্জ মেজবানের বাড়ি থেকে দূরে গিয়েছিলাম । এখন ফিরে এসেছি, আগ্রহ ভরে প্রাণ খুলে বাইতুল্লাহ্‌কে দেখবো, তাওয়াফ করবো। কিন্তু মেজবান আমাকে পুনরায় পাঠাবেন মিনায়। সেখানে গিয়ে শয়তানকে দু'দিন কঙ্কর নিক্ষেপ শেষে ফিরে আসতে হবে। হৃদয়ের পিপাসা নিবারণ করতে বাইতুল্লাহ্‌ শরীফের দিকে অপলক নেত্রে তাকিয়ে রইলাম অনেক্ষণ । তাওয়াফে জিয়ারতে স্বভাবত মানুষের প্রচণ্ড ভিড়। ১০ জিলহাজ্জ থেকে ১২ জিলহাজ্জ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এই তাওয়াফ অব্যাহত থাকে। সাত চক্কর ও ওয়াজিবুত তাওয়াফ নামায আদায় করতে গড়ে দুই-আড়াই ঘণ্টা সময় অতিবাহিত হয়। ভিড়ের প্রচণ্ড চাপ হেতু বাইতুল্লাহ্‌ শরীফের নিকটে যেয়ে চক্কর দেওয়া খুব কঠিন কাজ। যা হোক, কোনমতে বাইরদিকে অবস্থান নিয়ে ধীর গতিতে সাত চক্কর পূর্ণ করলাম। এরপর কিছুক্ষণ হোটেলে অবস্থানের পর আবার মিনায় চলে যাওয়ার প্রস্ততি নিলাম । রাত ১১টায় আমরা ক'জন বের হয়েছি। এ রাত লক্ষ লক্ষ মানুষ তাওয়াফে জিয়ারত সেরে মিনায় ফিরে যাচ্ছেন। মুয়াল্সিমের পক্ষ থেকে কোন বাস সার্ভিস নেই। যারা গাড়িতে যাবেন ছোটবড় বিভিন্ন ধরনের গাড়ি রিজার্ভ করতে হবে। সাধারণত ৫-৭ জনের কাফিলা একেকটি গাড়ি রিজার্ভ করে যাত্রা করেন। যারা ইতোমধ্যে হজ্জপালন করেন নি, তাদের জন্য কিছুতেই একা বা এমন গ্রুপের সঙ্গে যেতে নেই যারা অনভিজ্ঞ। যদি কেউ এভাবে “আমিরহীন' অনভিজ্ঞ কাফিলা কিংবা একাই মিনায় যাত্রা করেন তাহলে প্রায় ১০০ পার্সেন্ট গ্যারান্টি তিনি বা এ পুরো গ্রপ হারিয়ে যাবেন! সুতরাং কয়েকজন মিলে রাস্তা জানেন এমন অভিজ্ঞ আমির নির্বাচন করে যাত্রা করতে হবে। অভিজ্ঞতার আলোকে বলছি, মিনায় যাত্রার সময় নফস ও শয়তান মিলে হাজীদেরকে ধোকা দেয়! আমিরের কথা মানা একান্ত জরুরী । দেখা যায়, মানুষ এতো ধৈর্যহারা হয়ে পড়েন, মিনায় পৌঁছতে দেরী হচ্ছে দেখে রাগে-গোস্বায় চেচামেচি করতে করতে আমিরের কথা না মেনে গাড়ি থেকে নেমে যান। গর্বভরে বলেন, “আমি তাবুতে যেতে পারবো! আমি হেঁটে যাচ্ছি” । কিন্তু পরে দেখা যায়, ১১ জিলহাজ্জ দুপুর ১২ ঘটিকার সময়ও এ লোকটির কোন খবর নেই! সুতরাং এভাবে স্বেচ্ছায় হারিয়ে যাওয়া এবং সারারাত মিনায় ঘুরাঘুরি ও ৪১

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।