বাইতুল্লাহ্র মেহমান অপারগ হওয়ায় মাথা মুগ্তিয়ে হালাল হতে পারি নি। সুতরাং সিন্ধান্ত নিয়েছি মুহরিম অবস্থায়ই হজ্জের তৃতীয় ফরয “তাওয়াফে জিয়ারত" সেরে নিতে । আর মুহরিম ও স্বাভাবিক অবস্থা- এ দু'য়ের মধ্যে বিরাট তফাৎ বিদ্যমান । জানি না, অন্যের ক্ষেত্রে তা কিরূপ- কিন্তু আমার বেলা এই তফাৎ স্বতঃস্ফুর্ত ও বাস্তব । গাড়ি ছুটে চলছে মন্কা মুয়াজ্জমার দিকে। জান্নাতুল মা'লা কবরস্থানের নিকট আসতেই এক অত্যাশ্র্য ব্যাপার আমার চোখে ধরা দিল। অভারব্রজ থেকে হযরত খাদিজাতুল কুবরা রাদ্ধিআল্লাহু আনহার করবটির সবুজ গেট স্পষ্ট দেখাচ্ছে। আমি সেদিকে তাকালাম । সালাম জানালাম । একটা দৃশ্য ভেসে এলো ... আমার চোখ দু'টো অশ্রতে ভিজে গেল। অন্তঃপুরে যেনো ইশকের সিক্ত পানীয়ের বন্যা! আমি অপূর্ব এক প্রশান্ত সাগরের মাঝে হাবুডুবু খাচ্ছি- কিন্তু ... চোখে জল, শরীরে রোমাঞ্চকর শিহরণ । আমার প্রিয় মুর্শিদকে জিজ্ঞেস করলাম, হযরত! অনুগ্রহ করে বলুন- হজ্জের ফরয তাওয়াফকে কেনো 'তাওয়াফে জিয়ারত, বলা হয়? হযরত আমার দিকে তাকালেন । চোখ বন্ধ করে বললেন, মনে করো তুমি আল্লাহর সঙ্গে 'জিয়ারত' করবে! আমি চমকে উঠলাম । কী গভীর অন্তর্দৃষ্টি! আমি কিছু বললাম না। শুধু মনে মনে মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলাম, “হে প্রভূ! আমি অধম তোমার বড়তৃ, মাহাত্ম্য, অসীম গুণাবলীর একটুকুও ভাষায় ব্যক্ত করার ক্ষমতা রাখি না। এরপরও আমি তোমার নিজের অসীম গুণাবলীসম গুণগান করে আকুল আবেদন জানাচ্ছি, তাওয়াফে জিয়ারতের সময় তোমার পবিত্র দীদার দ্বারা এই অসহ পিপাসার্ত শু্ক হৃদয়পুরীকে আবেগ-আগ্ুত করে দিও। তুমি বাইতুল্লাহ্র মেহমান, তোমার মেহমান বানিয়ে অধমকে দূরদেশ থেকে ডেকে নিয়ে এসেছ । আমি নিঃস্ব তাই মেজবানের সন্তুষ্টি কামনায় হাদিয়া হিসাবে কিছুই আনতে অপারগ ছিলাম। হ্যা, শুধুমাত্র তুমি ও তোমার হাবীবের শিখিয়ে দেওয়া সেই অপূর্ব কালিমা, লাব্বায়িক, আল্লাহুম্মা লাব্বায়িক! লাব্বাইকা লা-শরীকালাকা লাব্বায়িক! ইন্নাল হামদা, ওয়ান্নি'মাতা, লাকাওয়াল মুলক! লা-শারীকালাক! হে প্রভু! আমার অন্তরের আকুতিটুকু তুমি আমার চেয়ে বেশী জ্ঞাত- তৃষ্তাতুর হৃদয়ে একটুকু ইশকের সিক্ততা কামনা করছি মাত্র ... | ফিরে আসছি ২০০১ সালে। প্রত্যেক বৎসর ৯ জিলহাজ্জ অর্থাৎ আরাফাত দিবসে যখন বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে শতভাষী সববর্ণের আল্লাহর মেহমান বেহুশ বেকারার হয়ে আরাফাতের প্রশস্ত, উন্মুক্ত ময়দানে মা'বুদের অনুগ্রহের অন্বেষায় ৪8০
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।