বাইতুজ্সাহুর মেহমান মিনায় উট কুরবানীর স্মৃতি যা আমার মধ্যে স্থায়ী রেখাপাত করেছে তাহলো, দর্শক গ্যালারি ও সেখানে অবস্থান করে উট কুরবানীর দৃশ্য । একটি উটের সাথে আমি নিজেও (অতিরিক্ত কুরবানী দেওয়ার অংশ হিসাবে) শরীক ছিলাম । আমরা টিকিট দেখিয়ে গ্যালারিতে আরোহণ করলাম । বেশ লোক সেখানে । উটগুলোর একেকটি কুরবানীর স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রতিটির গলায় ঝুলছে কুরবানী দাতার নামের তালিকাসর্বস্ব গালভেনাইজ তারের রিং। আমার উট ভেতরে নিয়ে যাওয়া হলো । অন্যান্যদের মতো লক্ষ্য করলাম আমরটিও কুরবানীর স্থানে যেয়ে অনড় অবস্থায় গলা টেনে দাড়িয়ে গেল। কসাই বেশ বড় একটি শানিত ছুরি হাতে কাছে এসে নামগুলো পড়ে নিল। তারপর “বিসমিল্লাহ, আল্লা-হু আকবার! দিল। কেটে গেল উটের শাহরগ। মুহূর্তের মধ্যে বেরিয়ে আসলো বেগবান রক্তের ধারা । মিনিট খানেক উটটি কোনমতে দাড়িয়ে থাকলো । এরপর ধীরে ধীরে সে ফ্লোরে পড়ে গেল। সম্পূর্ণ ঠাণ্ডা হওয়ার পর উটটিকে সেখান থেকে মেশিনের মাধ্যমে সরিয়ে নেওয়া হলো। তারপর অন্যরা এসে চামড়া তুলতে লাগলো । আমি এই রক্তবন্যার দৃশ্য দেখে তেমন বেশী অস্বস্তি বোধ না করলেও অনেকে দেখলাম নিজেকে প্রকৃতিস্থ রাখতে ব্যর্থ হয়েছেন। তারা দ্রুত গ্যালারি থেকে নেমে আসলেন । রক্ত দেখলে যাদের মনে বিরূপ প্রতিক্রিয়া হয় তাদের জন্য এ উট কুরবানীর গ্যালারিতে যাওয়া সঠিক হবে না। তবে এই কুরবানী আল্লাহর জন্য। এটা আদায়ের মাধ্যমে তার সন্তুষ্টি কামনাই আমাদের উদ্দেশ্য । কুরবানীর টিকিট দিয়ে মাংস আনা যায়। আমরা কেউ আনি নি। বরং সেখানকার কিছু গরীব লোককে তা বন্টন করে দিলাম। তাওয়াফে জিয়ারত কয়েক বসর পরের কথা । আমি একবার মিনা থেকে মক্কা শরীফ যাচ্ছিলাম লাইটেসযোগে। উদ্দেশ্য হজ্জের তৃতীয় ফরয তাওয়াফে জিয়ারত করবো । গাড়িতে আমাদের সঙ্গে ছিলেন যুগের শ্রেষ্ঠ এক মহামনীষী। “মযযুব ইলাল্লাহ', কুতবে যামান হযরত মাওলানা আমিনুদ্দীন শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি। সেদিন ছিলো ১০ জিলহাজ্জ। কোন এক কারণবশত কুরবানী করতে ৩৯
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।