বাইতুল্লাহর মেহমান এই পবিত্র ভূমিতে এনে সারা জীবনের গুনাহ মাফির সিন্ধান্ত নিয়েছেন। মালিকের পক্ষ থেকে বান্দার প্রতি এই বিরাট করুণার স্বীকৃতিদান আদৌ কোন গোলামের পক্ষে সম্ভব নয়। কিন্ত এরপরও ... | যা হোক, আমি একজন “হালাল” নাপিত দ্বারা মাথা মু্তিয়ে নিলাম । এরপর একটু দূরে সরে যেয়ে গায়ের ইহরামের কাপড়ের দু'প্রান্তে ধরে হাতছয় প্রসারিত করলাম, উদ্দেশ্য কাপড় থেকে চুল ঝেড়ে ফেলা । এ সময় এক অত্যাশ্চর্য ব্যাপার আমার নিকট প্রকাশ পেল । আমি চোখ দু'টো বন্ধ করে ইহরামের কাপড় ঝাড়ছিলাম। এতে মনে যেনো তা-ই করছি। বেশ ক'দিন একনাগাড়ে ইহরাম অবস্থায় থাকার পর আজ তার অবসান ঘটেছে। বন্ধ চোখ দু'টো অশ্রুসিক্ত হয়ে ওঠলো। হঠাৎ মানসপটে ভেসে আসলো একটি অত্যাশ্র্য দৃশ্য। দেখছিলাম, অসংখ্য মানুষ আকাশে উড়োউড়ি করছেন! তাদের আছে পাখির মতো দু'টি উজ্জ্বল শ্বেতবর্ণের ডানা । আমি বুঝতে পারলাম- “এতো জান্নাতে বিচরণশীল সৌভাগ্যশীল মানুষ!” মুহূর্তে আমি প্রকৃতিস্থ ফিরে পেলাম। এক বেহেশতী অনুপম মনমাতানো আনন্দনৃত্যে রত আমার অন্তরাত্মা। এরপর সব স্বাভাবিক! আমি আল্লাহর দরবারে তার অসীম নিয়ামতের জন্য শুকরিয়া জ্ঞাপন করতে লাগলাম। বার বার বললাম, 'সুহবানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আজীম? । আমরা যেখানে কুরবানী দিলাম সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পাহাড়ের অপরপ্রান্তে উট ও গরু কুরবানীর স্থান। ডান দিকে মোড় নিয়ে সেখানে হেটে যেতে হয়। এ বছর আমাদের কাফিলার বেশ ক'জন উট কুরবানী করেছিলেন। আমি ও অন্যান্য ক'জন ১১ জিলহাজ্জ উট ক্রয় করে কুরবানী করার পুরো ব্যাপারটির অভিজ্ঞতা অর্জন করেছি। উল্লেখ্য দমে শুকুর বা কুরবানী আদায়ে একটি উট বা গরু দ্বারা ৭টি নাম দেওয়া যায়। সুতরাং কয়েকজন মিলেও উট কুরবানী করা সম্ভব যা বকরি বা দুম্বা দেওয়া থেকে আফজল । কারণ বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০টি উট কুরবানী করেছিলেন। সুতরাং কুরবানীর পশু হিসাবে উট দেওয়া উত্তম। অবশ্য দুম্বা বা বকরির তুলনায় উটের (এক নামের) মূল্য কিছুটা বেশী । ৩৮
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।