বাইতুন্রাহ্্র মেহমান কুরবানী ও হাল্ক্ আমরা ছিলাম “তুর্কি ও পশ্চিম ইউরোপ' থেকে আগত হাজীদের এলাকায় । মিনার অপরপ্রান্তে মুজদালিফার নিকটেই মানচিত্রে লাল রংয়ে চিহ্িত সারিবদ্ধভাবে স্থাপিত অসংখ্য খিমায় পূর্ণ এই এলাকাটি । জামারাত এলাকা থেকে দীর্ঘ দু'টি ট্যানেল পেরিয়ে পায়ে হেটে আমরা খিমায় ফিরে আসলাম । কিছুক্ষণ বিশ্রাম ও খানা-পিনা সেরে দলে দলে চলে গেলাম কুরবানীর স্থানে । আমাদের খিমার নিকটস্থ পাহাড়ের অপরপার্থে আল-মু'আসিম নামক অঞ্চলে কুরবানীর নতুন স্থানটি । পায়ে হেটে যাত্রা। কোন গাড়ি-টাড়ি নেই। পাহাড়ের নীচ দিয়ে এক জোড়া চওড়া ট্যানেল কেটে দেওয়া হয়েছে হাজীদেরকে এই ট্যানেল পেরিয়ে কুরবানীর বিরাট এলাকায় যেতে হয়। আমরা কুরবানীর স্থান থেকে অপেক্ষাকৃত নিকটে ছিলাম । মাত্র আধঘন্টার মধ্যেই গন্তব্য স্থানে যেয়ে হাজির হলাম । পরনে তখনও ইহরাম। রক্তের গন্ধে পুরো পারিপার্শিকতা সয়লাব। বিরাট বিরাট টিনশেড অর্ধ-দেওয়াল বিশিষ্ট ঘরের মধ্যে অগণিত বকরি ও দুম্বা চোখে পড়লো । একটি ছোট্ট জায়গায় যেয়ে কুরবানীর পণ ক্রয়ের জন্য লাইন বাধতে হয়। দশ মিনিট লাইনে দাড়ানোর পর আমরা একই সাথে ১০টি দুম্বা (তখন ৩০০ রিয়াল একেকটি) উপযুক্ত মূল্য চুকিয়ে ক্রয় করলাম। আমাদের ক্রয়করা দুম্বা তখনও দেখি নি! ১০টি ক্রয় হয়েছে- এ মর্মে রসিদ দেওয়া হয়েছে মাত্র । রসিদ নিয়ে চলে গেলাম কুরবানীর বিল্ডিংয়ে । রসিদ ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। যা হোক, সেখানে পৌঁছে নিজে পছন্দ করে একটি দুম্বা কুরবানীর জন্য নিদিষ্ট করলাম। ওখানকার লোকেরা বেশ সাহায্য-সহায়তা করলেন। আমার দুম্বাটি জবাইয়ের সময় আমি একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম । গলে ছুরি লাগানোর ঠিক পূর্ব মুহূর্তে কালো রংয়ের ফুটফুটে দুম্বাটি আমার দিকে চেয়ে একটি ডাক দিলো । আমার কানে স্পষ্ট ভেসে আসলো কালিমা তায়্যিবার পবিভ্র বাক্য, “লা-ইলাহা ইল্লাল্লাহ!” আমি চমকে উঠলাম। কে এই বাক্য উচ্চারণ করলো? আশে পাশে দাড়ানো হাজীদের দিকে তাকালাম। না, তারা কেউ এ পবিত্র বাক্যটি শোনেন নি। আমি ভাবলাম, দুম্বাই কী তা পাঠ করলো কুরবানী
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।