বাইতুল্সাহুর মেহমান বললাম, মাথা নত করুন। তার অবয়বে ভীষণ আতঙ্কের ছায়া । পাশেই ছিলেন তবারক আলী, তার কপালে একটি বড় আকারের পাথর পতিত হলো, এতে মাথা ফেটে রক্ত বেরিয়ে আসলো । আমি সামনের দিকে তাকালাম । পিলারের উপর চোখ পড়তেই চমকে উঠলাম। মনে হলো অগণিত পাথরের প্রচণ্ড আঘাতে পিলারটি কাপছে! পাথরগুলো পিলারের গায়ে লেগে অগ্নি স্কুলিঙ্গ সৃষ্টি করছে। আমার কাছে মনে হলো এই দৃশ্যটি যেনো কোথাও দেখেছি! হঠাৎ মনের মধ্যে এক ভীষণ শক্তি অনুভূত হলো । এরপর এই দু'আটি পাঠ করলাম। “বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মাজআলহু হাজ্জাম মাবরূরান ওয়া জামবাম মাগ্ফুরান ওয়া সা'ইয়াম মাশকুরান্ ওয়া তিজারাতাল-লান্ তাবুর”। অর্থাৎ: “সেই আল্লাহ্র নামে, যিনি সবার বড়। হে আন্নাহ্! তুমি আমার হজ্জ কবুল কর, গোনাহরাশি মাফ কর, আমার প্রচেষ্টাকে ফলবতী কর, এই ব্যবসাকে এমন ব্যবসায়ে পরিণত কর যাতে কোন ক্ষতি নেই।” পাথর মারা শেষ হলো । পবিত্র হজ্জপালনে এই পাথর মারাই সর্বাপেক্ষা কঠিন বলে অনেকেই মন্তব্য করেছেন। বাস্তবেও তাই। কিন্তু এ কঙ্কর মারতেই হবে। এটা হচ্ছে হজ্জের ওয়াজিব। আমার ব্যক্তিগত কথা হলো, শয়তানকে পরাজিত করাই হচ্ছে মানবজীবনের সর্বোচ্চ জীবন-দর্শন। তবে তাকে পরাজিত করা কঠিন কাজ। কারণ শয়তান আমাদের নফৃসের সঙ্গে কারসাজি করে । নফ্সে আম্মারা নামক যে জিনিসটি আমাদের মধ্যে বিদ্যমান তা শয়তানের বন্ধু। এই নফ্সে আম্মারাকে কুরবানী করা হচ্ছে মুমিনদের জীবন-সাধনা। হজ্জের সময় শয়তানকে মারা তাই সর্বাপেক্ষী কঠিন কাজ। এ ওয়াজিব পালনে অনেকে মৃত্যুমুখে পতিত হোন। আমরা সেদিন শয়তানকে ক্কর মারার পর মক্কায় ফিরে যাই। গিয়ে জানতে পারলাম, এদিন ভোরে শয়তানকে কঙ্কর মারতে গিয়ে ৩৫ জন হাজী প্রাণ হারিয়েছেন। আল্লাহ্ তাদের সবাইকে জান্নাত দান করুন। আমীন। বিনিময়ে সমুন্নত করেছেন । পাচ তলাবিশিষ্ট সেতু বানিয়েছেন নিক্ষেপের সেই পিলার আর নেই। সেখানে তৈরী করা হয়েছে বিরাট বিরাট দেওয়াল । সুতরাং কঙ্কর নিক্ষেপ এখন অনেকটা সহজ । ৩৫
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।