Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্সাহুর মেহমান ব্যাপারটি ছিলো কিছুটা ব্যতিক্রম ।) আমরা সিদ্ধান্ত নিলাম, যুহরের নামাযের পর জামারাতে বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে যাত্রী করবো। এদিন এই একমাত্র বড় শয়তানের উপরই সব হাজী পাথর মারেন। প্রত্যেকে ৭টি করে পাথর নিক্ষেপ করতে হয়। উদ্দেশ্যে যাত্রা করলাম । অনেক লোকের ভিড় । কাফেলা কাফেলায় ইহরাম পরনে হাজীরা মার্চ করে করে জামারাতের দিকে অগ্রসর হচ্ছেন । ভিড় দেখে সত্যিই ভয় লাগে। কিন্তু ভরসা শুধু আল্লাহ্র উপর । রাস্তায় দুটি দীর্ঘ সুড়ঙ্গ পথ আছে। পাহাড়ের ভেতর দিয়ে এসব সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছে। উভয় ট্যানেলে একাধিক প্রকাণ্ড বৈদ্যুতিক ফেন দ্বারা অক্সিজেনের নিশ্চয়তা প্রদান করা হচ্ছে। এই ফেনগ্তলো অনবরত একটি বিকট শব্দ করছিল । মনে হচ্ছিল বিমানের জেট ইঞ্জিনের শব্দ। চলার মাঝে একটি স্বাভাবিক গতি আছে। আমাদের কাফেলার অনেকেই পেছনে পড়ে যান। কাফেলার আমীর কৃারী উবায়দুক্লাহ আমিনী, স্থানীয় বাঙালি সাহায্যকারী ছেলে হায়দর আলী এবং আমি সবদিকে নজর রাখছিলাম। মানুষ খুব সহজেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা । আধঘণ্টা ভিড়ের মধ্যে চলার পর সবাই বড় শয়তানের কাছে গিয়ে পৌঁছলাম । দেখা গেল কয়েকশ" লোকের একদল কাফেলা দ্রুত এগুচ্ছেন। নারী ও পুরুষ। তাদের গতিবিধিতে সহজেই বুঝা যায়, এরা সিরিয়াস! আমরা থেমে গেলাম। এদেরকে আগেই যেতে দেওয়াটা সঙ্গত মনে করলাম । এরপর হাতে উদ্দেশ্য ছিলো একেবারে কাছে গিয়ে পৌঁছার পর পাথর নিক্ষেপ করবো । মানুষের প্রচণ্ড চাপ। কোন কোন সময় কাধে এমন চাপ সৃষ্টি হচ্ছিলো যে, মনে হলো এক্ষুণি পড়ে যাবো । যা হোক, শয়তানের প্রতীক এ পিলারটির কাছে পৌঁছার পর আমরা পাথর ছুড়তে শুরু করলাম। পেছন থেকে অনেকে পাথর ছুঁড়ে মারছেন। আমরা ছিলাম নীচে- গ্রাউন্ড ফ্লোরে। ব্রিজের উপর থেকেও অসংখ্য লোক পাথর মারছেন। প্রচণ্ড বৃষ্টির মতো পিলারের গায়ে অনবরত কঙ্কর পড়ছে। এক পর্যায়ে পেছন থেকে ৩-৪টি পাথর আমার মাথায় এসে পড়লো! আমি কিছুটা নত হলাম। পাথরগুলো আয়তনে ছোট ছিলো, তাই কোন ক্ষতি হয় নি। আমার পাশের এক ব্যক্তি ছিলেন অপেক্ষাকৃত লম্বাকৃতির। তার উপর একটার পর আরেকটা পাথর পড়তে লাগলো । আমি ৩৪

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।