বাইতুল্লাহর মেহমান আল্লাহ তা'আলা যেনো আর ফিরিয়ে না আনেন! আজকাল অবশ্য এরূপ বলনেওয়ালার সংখ্যা অত্যন্ত বিরল। এই মহিলার মনের আকুতি ব্যর্থ যায় নি। হজ্জ পালন শেষে মিনা থেকে মক্কা শরীফ ফেরার চারদিন পর আসরের নামাযের সময় তিনি নিজের হোটেল কক্ষে ঘুমান্তাবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মসজিদুল হারামে বাইতুল্লাহ্র মেহমানের বৃহৎ এক কাফিলা তার জানাযার নামাযে শরীক হয়েছেন। তিনি শায়িত আছেন পৃথিবীর যমিনে আল্লাহ-ঘোষিত সর্বাপেক্ষা পবিত্র ও মর্যাদাশীল শহর মক্কা মুয়াজ্জমার মাটিতে । আল্লাহ পাক এই সৌভাগ্যশীল হাজীয়াকে জান্নাতুল ফিরদাউসের সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুন। মুজদালিফার দুদিকে পাহাড় । লক্ষ্য করলাম, অনেকে পাহাড়ে আরোহণ করছেন। এরা যে হজ্জযাত্রী তা সহজেই অনুমেয়। কারণ সবার পরনে ইহরাম। তবে এরা কেন পাহাড়ে আরোহণ করছেন সে রহস্য উদ্ঘাটিত হয় নি। মুজদালিফার মাঠ থেকে এক পর্যায়ে আমরা জামারাতে শয়তানকে কন্কর মারার জন্য পাথর সংগ্রহ করলাম। পাথরের জন্য দূরে যেতে হলো না। বালুকার ভেতর হাত ঢুকালেই ছোট-বড় অসংখ্য পাথর বেরিয়ে আসে । মিনায় প্রত্যাবর্তন ও জামারাতে আকাবায় ক্কর নিক্ষেপ মুজদালিফার রাতের দৃশ্যটি আজো আমার স্মৃতিপটে অঙ্কিত হয়ে আছে। হয়তো কোনদিন তা মুছে যাবে না। মানুষ যে আল্লাহ্র দৃষ্টিতে সব সমান, এ দৃশ্য আমাকে বার বার বলে দেয়। “উকুফে মুজদালিফা"র ওয়াজিব সময় হলো সুবহে সাদিক থেকে সূর্যোদয় লাগলাম। ভোর ৭ ঘটিকার সময় দেখলাম মাঠে অনেকেই আর নেই। প্রায় সবাই চলে গেছেন। তারপর একটা গাড়ি আসলো । আমরা এতে আরোহণ করলাম । আধ ঘণ্টার ভেতরই আমরা মিনায় পৌঁছলাম । তবে সেখানে গিয়ে দেখতে পেলাম আমাদের আগের তাবুটি অন্য আরেক কাফেলার দখলে! তাবুর মুদির (ম্যানেজার) অনেক চেষ্টা করেও আমাদেরকে সেই তাবুতে অবস্থান দিতে সমর্থ হলেন না। যা হোক, অনতিদূরে অপর দু"টি অপেক্ষাকৃত ছোন্ট তাবুতে আমরা প্রবেশ করলাম। (দ্র: সাধারণত এভাবে তাবু দখল হয় না, আমাদের ক্ষেত্রে ৩৩
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।