Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্লাহ্‌র মেহমান খোলা প্রান্তরে দলে দলে অবস্থানরত হাজীদের দেখে ভাবলাম, এতো কিয়ামতের দৃশ্য! সবাই কাফন পরে কবর থেকে উ্থিত হয়েছেন। একে অন্যকে চিনতে পারছেন না কেউ । সবাই একই ধরনের, সবার মনে আল্লাহ্‌র অনুগ্রহের কামনা । লক্ষ্য করলাম অনেকেই সাথীদের হারিয়ে খোঁজাখুঁজি করছেন । কিন্তু কেউ যেনো পেরেশান নন । ধীরে ধীরে হাটছেন। সবার মাঝে এক অদ্ভুত শান্ত ভাব। আমরা অপেক্ষাকৃত উচু একটি জায়গায় ছিলাম, তাই সমগ্র মাঠটি পরিক্ষার দেখাচ্ছিলো। রাত ১টা পর্যন্ত লোকজন আরাফাত থেকে মুজদালিফায় আসতে দেখলাম । মুজদালিফার এই মাঠের অপর এক বৈশিষ্ট্য হচ্ছে, এখানে নারী পুরুষ একত্রে খোলা মাঠে রাত কাটান। অথচ ১৪০০ বছরের মধ্যে এখানে কোন ধরনের অঘটন ঘটে নি। এছাড়া এ মাঠে খুব গভীর ঘ্ুমও হয়। যদিও আমি নিজে তেমন বেশি ঘুমোতে পারি নি। এক পর্যায়ে বালুকার উপর চিত হয়ে পড়ে অসংখ্য তারকায় উজ্জ্বল-সুশোভিত সুউচ্চ আকাশপানে তাকালাম । মনের ভেতর প্রশ্ন জাগলো, দু” টুকরো অল্পমূল্যের সাদা কাফন-সদৃশ ইহরাম পরনে ধুলো-বালুতে পড়ে থাকা এই মানুষটি কে? উত্তর খুঁজে পেলাম না। তবে এ অনুভূতি এসে নিজেকে আড়ুষ্ট অণুকণা থেকেও ক্ষুদ্র বরং আরো ক্ষুদ্র, আরো ক্ষুদ্র, অস্তিতৃহীন, বিলীন ...” | আমাদের কাফেলার একজন সদস্যের নাম গয়াস মিয়া । তিনি বৃদ্ধা মা- কে নিয়ে হজ্জপালন করছিলেন । গয়াস মিয়া মুজদালিফায় পৌঁছে নামায শেষে অনেকের মতো ঘুমিয়ে পড়লেন। কিন্তু তার আম্মাজান কনকনে ঠাপ্ডার মধ্যে একখানা চাদর গায়ে দিয়ে বসে আছেন। আমি তার পাশের “হুইল চেয়ারে গিয়ে বসে পড়লাম । বেশ দুর্বল, বৃদ্ধাকে সজাগ দেখে প্রশ্ন করলাম, কেমন আছো মা? আপনার শরীর ভালো নয় বুঝি? তিনি ভাঙ্গা গলায় জবাব দিলেন, “অয়রে বাবা! আমার শরীল ভালা নায়! আমি আমার মেয়ে ও বউরে কইয়া আইছি আল্লায় আমারে যেনো ওখানো মউত দেলাইন!, বৃদ্ধার কথায় অন্তর ধুরু ধুরু করে উঠলো । ভাবলাম, এক যামানা ছিলো যখন হজ্জযাত্রীরা নিজের আহলে-আওলাদ ও পাড়া-পড়শীদের কাছ থেকে ৩২

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।