Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্লাহ্‌র মেহমান আপনার জানা নেই! এ হলো অবস্থা! আমরা বাস থেকে নামার পর স্পষ্ট দেখতে পেলাম আমাদের কাফেলার প্রধান তার হাতের লাউড স্পিকার নিয়ে ডানে হেটে যাচ্ছেন। তার সঙ্গে কাফেলার নারী-পুরুষ । আমি ও ইপসুইচের ভাই তবারক আলী সাহেব সেদিকে অগ্রসর হলাম । অবশ্য তবারক আলীকে আমিই সেদিকে যেতে বলি। সুতরাং তিনিও হারিয়েছিলেন একথা বলা সঠিক হবে না। বাস্তবে আমি তাকেও হারিয়েছিলাম! যা হোক, কিছুদূর যেতে না যেতেই আরেক কাণ্ড ঘটলো । সাথী তবারক আলীকেও আমি হারিয়ে ফেললাম । দেখলাম আমি একা! এরপর সামনের দিকে তাকিয়ে দেখি আমাদের কাফেলার কেউ নেই! আমি দাড়িয়ে গেলাম । কিছুটা বিচলিত হয়ে আল্লাহকে স্মরণ করতে লাগলাম । মিনিট দু'এক পরে লক্ষ্য করলাম, বেশ উত্তেজিত হয়ে তবারক আলী আমার পাশে এসে দাড়িয়েছেন। অন্তত তাকে ফিরে পেয়ে কিছুটা সান্ত্বনা বোধ করলাম । তিনি বললেন, “তুমি বললে, ওরা ওদিকে গেছেন? ওদিকে তো কেউ নেই!” আমি আস্তে আস্তে বললাম, আমায় মাফ করুন- দয়া করে উত্তেজিত হবেন না। বাস থেকে নামার সময় বায়ের দিকে যে গেটটি দেখেছিলাম, তা কোথায় অবস্থিত আমার মনে আছে । আসুন, ইনশাআল্লাহ্‌ আমাদের কাফেলাকে খুজে পাবো । সবগুলো গেটও একই ধরনের । বিরাট লম্বা লম্বা পিলারের মাধ্যমে ফ্লাড- লাইটে সমগ্র মাঠটি আলোকিত । এগুলোও দেখতে একই ধরনের । ব্যতিক্রম শুধু এটুকু, প্রতিটি পিলারের মধ্যে আলাদা একেকটি নাম্বার এটে দেওয়া হয়েছে। আমরা মাঠের ভেতরে ঢুকে কাফেলাকে খুঁজতে লাগলাম । এরপর আমার কানে ভেসে এলো আমাদের আমীরের লাউড স্পিকারের শব্দ । আমি তবারক আলীকে জিজ্ঞেস করলাম, বলুন তো, এই শব্দটি কোন্‌ দিক থেকে আসছে? তিনি হাত দ্বারা ইশারা করে বললেন, এ দিক থেকে । আমরা সেদিকে অগ্রসর হয়েই দেখি বারী উবায়দুক্লাহ আমিনী সাহেব আমাদের নাম ধরে ডাকছেন। কাফেলায় ফিরে যেয়ে জানতে পারলাম, শুধু আমরাই হারাই নি। আরও ৫-৬ জন বাস থেকে নেমেই হারিয়ে যান। অবশ্য শেষ পর্যন্ত আমরা সবাই একত্রিত হলাম | মাগরিব ও ইশার নামায একত্রে পড়লাম । এরপর অনেকেই ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে উঠলেন। আমার ঘুম আসলো না। আমি মুজদালিফার বিশাল ৩১

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।