বাইতুন্লাহ্র মেহমান লোকটির কথা শোনে এগিয়ে আসলাম । জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্নাম-কে দেখলেন? তিনি জবাব দিলেন, আমি এখানে এসে ঘুমিয়ে পড়ি। তখন স্বপ্নে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একদল লোককে সঙ্গে নিয়ে এসেছেন। আমি লোকটির কথায় আগ্ুত হলাম | তিনি যে, বানিয়ে কথা বলছেন না তা সহজেই অনুমেয় । তীর চেহারা মহানন্দে উজ্জ্বল নূরান্বিত হয়ে উঠেছে। ভাবলাম, আহা! এ লোকটি কতো ভাগ্যবান! আরাফাতের মাঠে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে তার জিয়ারত নসীব হয়ে গেলো । মনে মনে বললাম, হে আল্লাহ্! আমি তো এই জিয়ারতের আশায় জীবন কাটিয়ে দিলাম । তুমি অনুগ্রহ করে তোমার হাবীবের সঙ্গে জিয়ারত নসীব করো গো প্রভু । প্রিয় পাঠক! পেয়ারে নবীজী সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে স্বপ্নে দেখার মতো সৌভাগ্য ক'জনের থাকে? ভেবে দেখুন এ যুবকটির ভাগ্য কতো বড়। তিনি তাকে দেখে খুশী হয়ে আরাফাতের মাঠে হাজীদেরকে তার সৌভাগ্যের কথা চিৎকার করে জানিয়ে দিয়েছেন। হাজীদের অনেকে এ সুসংবাদ শ্রবণ করে কাদতে লাগলেন । বলাই বাহুল্য, আমারও চোখদ্বয় অশ্র্ণসক্ত হয়েছে। মুজদালিফায় রাত্রি যাপন রাত সাড়ে দশটায় আমরা বাসযোগে মুজদালিফার মাঠে এসে উপস্থিত হলাম। আমরা আসার পূর্ব পর্যন্ত এখানেও ঝড়-বৃষ্টি হয়েছে। মুজদালিফার মাঠ ও এর মধ্যে অবস্থানরত অগণিত হাজীদের দৃশ্য আরও অপূর্ব! তবে প্রথমেই আমি কিভাবে হারিয়ে গেলাম, সেটা বলে দিচ্ছি। আমাদের কাফেলার আমীর কারী উবায়দুল্লাহ আমিনী সাহেব আগেই বলেছিলেন, মুজদালিফার মাঠে হারিয়ে যাওয়ার সম্ভাবনা সর্বাপেক্ষা বেশি। এখানে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে । তার এই সতর্কবাণী সত্ত্বেও সর্বপ্রথম আমি নিজেই বাস থেকে নামার পর হারিয়ে গেলাম! মুজদালিফার অদ্তুত ব্যাপারটি হলো রাতের বাতিতে কাউকে চিনতে পারা যায় না। সব পুরুষ ও সব মহিলাকে দেখতে একই ধরনের মনে হয়। সবার পরনে সাদা ইহরাম, মাথা উন্মুক্ত । একেবারে কাছের লোকটিকে মনে হবে তিনি আপনার সাথী। কিন্তু যখন কথা বলবেন, তখন বুঝতে পারবেন এ লোকটির ভাষাই ৩০
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।