Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্লাহ্র মেহমান নি। আরাফাতের ময়দানে আল্লাহ্র ওলি-আবদাল, সৎকর্মশীলরা অবশ্যই থাকেন। এরা সকলেই হাজীদের জন্য আল্লাহ্র দরবারে মাগফিরাত কামনা করেন । সুতরাং এ জায়গাই হচ্ছে আল্লাহ্‌র পক্ষ থেকে রাহমাত আকর্ষণ করার সর্বোত্তম স্থান। এখানে হাজীরা সারাদিন ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন। ব্যক্তিগতভাবে আরাফাতের যে সময়টি আমার কাছে সর্বাপেক্ষা উত্তম বলে মনে হয়েছে তাহলো, বিকেলে উধ্ধর্ব দিকে হাত উত্তোলন করে দু'আটি । এ সময় সবার চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে। আল্লাহ্‌র প্রতি আকর্ষণ ও ইশৃকের এক অপূর্ব অনুভূতি জাগ্রত হয়েছে । অনেক কঠিন হৃদয়ও এসময় মোমের মতো গলে যায়। অনেকে আল্লাহ্র রাহমাতের বহু নিদর্শনও দেখতে পান। আমরা মুনাজাত শেষ করার পরই ঝড়-বৃষ্টি শুরু হয়ে গেল। অনেকে বৃষ্টির পানিতে ভিজে গেলাম। প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ ঠাণ্ডা পড়লো । শীতে ইহরাম অবস্থায় অনেকেই কীপতে লাগলেন । ঘণ্টা খানেক বৃষ্টি হলো। এরপর রাত দশটা পর্যন্ত আমরা সেখানে ছিলাম । তখন পর্যন্ত ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছিলো । আরাফাতের ময়দানে অতীতে এরূপ ভীষণ বৃষ্টি হয়েছে, একথা কারো স্মরণে নেই । হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি অনেকবার হজ্জপালন করেছি। এবারের হজ্জের মতো কোন হজ্জই পালন করি নি। এবার আরাফাত, মুজদালিফা, মক্কা, মদীনা এমনকি জিদ্দায়ও বৃষ্টি আর বৃষ্টি। এটা অবশ্যই আল্লাহ্‌র খাস্‌ রাহমাত। আরও অনেকে অনুরূপ মন্তব্য করেছেন। বাস্তবে হজ্জের মৌসুমে সাধারণত এরপ বৃষ্টি হয় না। অনেকের ভাবনা, এবার হজ্জে আল্লাহ্র কোন বিশেষ বন্ধুজন উপস্থিত ছিলেন- হয়তো তার ওয়াসিলায়ই এভাবে রাহমাতের বারিধারা পতিত হয়েছে । আরাফাতের ময়দানে আরও একটি বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করেছে। এক যুবকের কণ্ঠে মহানন্দের চিৎকার সন্ধ্যের পূর্বে হঠাৎ এক যুবককে দেখলাম, আমাদের দিকে ছুটে আসছেন। তিনি চিৎকার দিয়ে বার বার বলছেন, আল-হামদুলিল্লাহ! সবার হজ্জ কবুল হয়েছে! সবার হজ্জ কবুল হয়েছে! আমি আল্লাহ্র রাসূল সান্নাল্নাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি। তিনি আরাফাতে এসেছিলেন। আমি ২৯

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।