বাইতুল্সাহ্র মেহমান আদমের দলটি- যেন টিলার চতুর্দিকে লটকে আছেন। এ দৃশ্য দূর থেকে কেমন যেনো অদ্ভুত লাগে, যেনো অপর জগতের! আমরা আরাফাতের ময়দানে ২৬ নং এলাকায় এসে তিনটি তাবুতে অবস্থান নিলাম। বড় একটি তাবুতে সকল মহিলা ছিলেন। পুরুষরা বাকী দু'টোয়। দিন-দুপুর। বেশ গরম । অনেকে ক্লান্তিবোধ করছিলেন । যুহরের নামাযের সময় হলো । আমরা জামাআতে নামায আদায় করলাম । এরপর দীর্ঘ একটি মুনাজাত হলো। এসময় আমি তাবুর বাইরের দিকে ছিলাম । মুনাজাতের এক পর্যায়ে আমার উপর কয়েক ফোটা বৃষ্টির পানি পতিত হলো । এরপর কিছুটা বেশি বৃষ্টি হলো । কিন্তু কয়েক মিনিট পরই আবার থেমে গেলো। আরাফাতের ময়দানে ৯ জিলহাজ্জ বৃষ্টি! এটা তো আল্লাহ্র খাস্ রাহমাত। কিন্তু এ সামান্য বৃষ্টি কিছুই ছিলো না। বিকেলে এমন বৃষ্টি হলো, যা বাংলাদেশের বর্ষার আধাটি বৃষ্টিকেও হার মানাবে । বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়ো বাতাসও বয়ে গেল । যুহরের নামায শেষে কেউ কেউ ঘুমিয়ে পড়লেন । আমার ঘুম আসছিলো না। তাবুর বাইরে গিয়ে কিছুক্ষণ ঘুরে দেখলাম ৷ এক আল্লাহ্র ভক্তরা একত্রিত হয়েছেন তার দরবারে মাফি চাইতে । আরাফাতের ময়দান থেকেই হাজীরা নিষ্পাপ অবস্থায় বেরিয়ে আসেন। এখানে অনবরত আল্লাহ্র রাহমাত নাজিল হচ্ছে । এই আরাফাত কিয়ামতের মাঠের নমুনাও বটে । আরাফাতের ময়দানে অবস্থান থেকে শিক্ষাগ্রহণ সম্পর্কে ইমাম গায্যালী বিভিন্নতা, প্রত্যেক সম্প্রদায়ের নিজ নিজ ইমাম তথা আমীরের সঙ্গে সঙ্গে চলা দেখে শিক্ষা নিতে হবে। স্মরণ করা চাই, হাশরের মাঠেও সব উম্মত যার যার নবীসহ এমনিভাবে একত্রিত হবেন । মানুষ সেদিন শাফাআতের আশায় অস্থির হয়ে উঠবে । আরাফাতের ময়দান সত্যিই এক অপূর্ব মিলনকেন্দ্র । এখানে সব জাতি একত্রিত হয়ে আল্লাহ্র অনুগ্রহ অবেষণ করেন। সমগ্র বিশাল প্রা্তরব্যাপী দলে দলে মানুষ অবস্থান নিয়ে হাশরের মাঠের অবস্থার সাদৃশ্য সৃষ্টি করেন। আত্মিক দিক থেকে আরাফাতের অবস্থা অনুধাবন করা একান্ত জরুরী । ইমাম গায্যালী রাহমাতুল্লাহি আলাইহি আরও বলেছেন, আরাফাতে অবস্থান করে এরূপ ধারণা করা গোণাহ যে, আল্লাহ আমার মাগফিরাত করেন ২০
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।