Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্সাহ্‌র মেহমান আমাদের গাড়ি ধীরে ধীরে আরাফাতের ময়দানের দিকে চলতে লাগলো । আমরা সবাই উচ্চস্বরে তালবিয়া পাঠ করতে লাগলাম । আমাদের বাসটি মুজদালিফার মাঠ অতিক্রম করে অগ্রসর হচ্ছিল । এখানে ২৬ নং গেটটি কোথায় তা কাফেলার প্রধান সবাইকে দেখিয়ে বললেন, আজ রাত এসে আমরা এখানেই অবস্থান করবো । মুজদালিফা ও আরাফাতের মাঝখানে “ওয়াদি মুহাস্সার' নামক স্থানে গজবের পাহাড় অবস্থিত। এ পাহাড়েই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের বছর দ্বারা ধ্বংস করেছিলেন । এখানে এসে গাড়িটা দ্রুত চলতে লাগলো । আমি ভীত-সংকোচে দু'ধারের কালো পাহাড়গুলো দেখলাম । মনে মনে আন্নাহ্‌র দরবারে ক্ষমা-প্রার্থনা করছিলাম । ভাবলাম, আল্লাহ্র গজব যখন পতিত হয় তখন খুব কঠোরভাবেই হয়। আজকের পৃথিবীতেও এই গজবের নিদর্শন আমরা দেখছি। বন্যা, মহামারী, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, সুনামী- এসব কী? এগুলো তো আল্লাহ্র পক্ষ থেকে গজব ছাড়া কিছু নয়। কিন্তু গাফিল মানুষ আমরা! গজবের ভয়ঙ্কর অবস্থা পর্যবেক্ষণ করেও নিজেকে সংশোধন করতে অগ্রসর হই না। কী আশ্চর্য মনভুলা আজকের এই মানবগোষ্ঠি! ভুয়া বাদ- মতবাদে পথত্রান্ত, যুক্তি-পাগল বিশ্বসমাজ আজ আল্লাহ্‌ থেকে দূরে সরে পড়ছে। এর পরিণাম কি দাড়াতে পারেঃ আল্লাহ্র রোষ যখন পৃথিবীতে পড়বে তখন সমস্ত ধরার কোল গর্জে উঠবে। তখন কী উপায় হবে? মনে মনে বললাম, হে আল্লাহ্‌! আমাদেরকে- মুসলমানদেরকে তুমি রক্ষা করো । এদের মধ্যে ইসলামী চেতনা পূর্ণভাবে জাগ্রত করে দাও । সবাইকে এক করো। সবাইকে ঈমানী শক্তিতে বলীয়ান করো । তোমার রোষের পাত্রে আমাদেরকে পরিণত করো না। আমরা আরাফাতের বিশাল প্রান্তরে এসে পৌঁছিলাম। তখন দুপুর বারোটা । ইতোমধ্যে অসংখ্য মানুষ এসে গেছেন। যেদিকে তাকাচ্ছিলাম সেদিকেই দেখা যাচ্ছিল সাদা ইহরাম অবস্থায় শুধু মানুষ আর মানুষ । এক পর্যায়ে আমার চোখে পড়লো জাবালে রাহমাতের টিলাটি। এর চতুর্দিকে অসংখ্য মানুষ। শ্বেত বস্ত্রে দেহাবৃত পাগল-প্রায় এই মস্তক উন্মুক্ত বনী ২৭

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।