Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্সাহুর মেহমান দেখতে মনে হয় এটা মানবতৈরী । কিন্ত আসলে তো তা ছিলো না। আমার সঙ্গে তখন ইংল্যাণ্ডের ইপসূইচ শহরের হজ্জযাত্রী জনাব তবারক আলী ও তার পুত্র আসকর আলী । আমি তাদের জিজ্ঞেস করলাম, “এই পাথরটি দেখতে কী মনে হয়?” আসকর আলী বললেন, “মনে হয় কেউ যেনো বসে আছে ।” তবারক আলী বললেন, “না, আমার কাছে লাগে একটি বৃহৎ চেয়ার” । তবারক আলী সাহেবের কথাটিই আমার কাছে এ পাথরের গঠনের সঙ্গে অনেকটা মিল আছে বলে মনে হলো। যা হোক, আমাদের তীবুর কাছে এই পাথরটি থাকায় সবার জন্য বেশ ভালোই হলো। এটা তাবু খুঁজে বের করার জন্য একটি ল্যান্ডমার্ক হিসেবে কাজ করলো । কেউ কেউ এটাকে নামকরণ করলেন, “মিনার পাহাড়ের চেয়ার । রাতের বেলা লক্ষ্য করলাম, মানুষ শুধু তাবুতেই থাকেন না। মিনার বিভিন্ন প্রশস্ত রাস্তায়ও অসংখ্য মানুষ অবস্থান করছেন। রাস্তায় খাবার ও চায়ের অভাব নেই । তবে চা যারা পরিবেশন করলো তাদের প্রায় সবাই বাঙ্গালী বংশোভ্ভুত। এছাড়া রাস্তায় যারা ঝাড়ু দেয় তারাও বাঙ্গালী । অল্প বয়সের একটি ছেলেকে কাজে আনা হয়েছে। ১৫০০ রিয়াল তার বেতন । আমার কাছে এই শ্রম-মূল্য বেশ অল্প বলে মনে হলো। যা হোক, আমরা বেশ শান্তিতেই মিনায় রাত কাটালাম । পরদিন ভোরে আমাদেরকে আরাফাতের উদ্দেশ্যে রওয়ানা দিতে হবে। এদিনই হচ্ছে ইয়াওমুল আরাফাহ' তথা আরাফাতের দিন। উকুফে আরাফাত উকুফে আরাফাত বা আরাফাতে অবস্থান হচ্ছে হজ্জের অন্যতম ফরয । করেন। প্রচণ্ড ভিড়ের মধ্যে বাসের জন্য লাইনে দাড়ানোর চেয়ে তাবুতেই অপেক্ষা করা ভালো । আমাদের মুদির আমাদেরকে এ পরামর্শই দিলেন । তবে কাফেলার কেউ কেউ অস্বস্তিবোধ করছিলেন। শেষে ভোর ১০টার সময় আমরা বাইরে চলে আসলাম । আল্লাহ্র অনুগ্রহে এবং মুদিরের চেষ্টায় আমরা কিছুক্ষণের মধ্যেই একটি বাস পেয়ে গেলাম । তবে পাশেই গেটের সামনে লোকের ঠেলা-ধাক্কা দেখে বুঝতে পারলাম অবস্থা কিরূপ দীড়াতে পারে! চোখে পড়লো একজন মহিলা ধাক্কার চোটে দূরে ছিটকে পড়লেন! যা হোক, ৬

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।