পবিত্র হজ্জ ১৪২১ হিজরী: ব্যক্তিগত অনুভূতি ৮ই জিলহজ্জ। এদিনই হলো 'ইয়াওমুত তারবিয়াহ' তথা মিনায় যাত্রার দিন। আমরা সবাই প্রয়োজনীয় সরঞ্জামাদী সঙ্গে নিয়ে সকাল ১১টায় বাসে উঠলাম মক্কা শরীফের উপকণ্ঠে অবস্থিত মিনার উদ্দেশ্যে যাত্রা করতে । উচ্চসৃরে সবাই লাব্বায়িক বা তালবিয়া পাঠ করতে করতে যাচ্ছিলাম । স্বভাবতই রাস্তায় প্রচণ্ড যানজট | এদিন সব হজ্জযাত্রী মিনায় যাওয়ার কথা । যুহরের নামাযের সময় আমরা মিনায় এসে পৌঁছলাম। আমাদেরকে একটি বৃহৎ ফাইবার গ্লাসের তৈরি শীতাতপ নিয়ন্ত্রিত তাবুতে জায়গা দেওয়া হলো। মহিলাদের জন্য পর্দা করা আলাদা আরেকটি তাবু পাশেই নির্দিষ্ট করা হয়েছে । আমাদের সাথে ১৫-১৬ জন মহিলা ছিলেন। তারা সবাই এ তাবুতে প্রবেশ করলেন। মিনা এখন তাবুর শহর। আগুন থেকে রক্ষার জন্য ফাইবার গ্লাস দ্বারা নির্মিত এসব তাবু স্থায়ীভাবে এখানে তৈরি করা হয়েছে। আড়াই থেকে তিন মিলিয়ন হাজীদের থাকার জন্য মিনায় এখন বেশ কয়েক হাজার এরূপ তাবু আছে। প্রতিটি তাবুতে ৪০ থেকে ৬০ জন পর্যন্ত হাজী অবস্থান করতে পারেন। তাবুর ভেতর কার্পেট বিছানো । তবে নীচে বালু থাকায় এগুলো অনায়াসেই বালুকাময় হয়ে যায়। আমরা কিছুক্ষণ আরাম করলাম । অনেকে ঘুমিয়ে পড়লেন । যুহর ও আছরের মুসাফিরী নামায (কছর) জামাআতের সঙ্গে পড়লাম। এরপর বিকেলে বাইরে গিয়ে মিনার পারিপার্িকতা অবলোকন করলাম । মিনার দু'দিকেই বড় বড় পাহাড় । মিনা থেকে যেদিকে মুজদালিফা ও আরাফাতের ময়দান অবস্থিত সেদিকে একটু অগ্রসর হলাম । বেশ দূরে যেতে সাহস করছিলাম না। সবগুলো তাবু একই ধরনের। অতি সহজেই কাফেলা থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা । বায়ে যে পাহাড়টি ছিলো, এর একেবারে নিকটে গিয়ে লক্ষ্য করলাম, সমস্ত পাহাড়টি শক্ত পাথরের তৈরি । উপরে অনেকগুলো ছোট-বড় পাথর চোখে পড়লো । মনে হলো এগ্ডলো পড়ে যাবে! কিন্তু না, হাজার হাজার বছর যাবৎ এগুলো বসে আছে। এই পাথরগুলো শত শত বছর যাবৎ মিনায় অবস্থানরত হাজীদের দেখছে। একটি বড় পাথর আমার দৃষ্টি আকর্ষণ করলো। ২৫
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।