বাইতুন্নাহ্্র র মেহমান উচ্চারণ: “ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআসইরিল্নাহ্ ফামান হাজ্জাল বাইতা আওয়িতামারা ফালা জুনাহা আলাইহি আই-ইয়্যাত্তাওয়াফা বিহিমা ওমান তাতাওয়্যা'আ খাইরান ফাইন্রান্নাহা শাকিরুন আলীম ।” অর্থাৎ: “নিশ্চয়ই সাফা ও মারওয়া আন্মাহ্র নিদর্শনসমূহের অন্তর্ভক্ত। সুতরাং যে ব্যক্তি বাইতুল্লায় হজ্জ কিংবা উমরাহ করবে তার জন্য কোন গোনাহ নাই, কেউ স্বেচ্ছায় ভালো কাজ করলে, নিশ্চয়ই আন্মাহ্ পুরস্কার-দাতা, সর্বজ্ঞ” । (সূরা বাকীরা (২) : ১৫৮) সাঈ শেষে আমাদের মধ্যে যারা তামাতু হজ্জ পালনকারী ছিলেন, তারা মাথামুণ্তন করে হালাল (ইহরাম থেকে মুক্ত) হয়ে গেলেন। আমি এবং আরও ৫-৬ জন ইহরাম অবস্থায়ই হজ্জের শেষ পর্যন্ত থাকলাম। আমরা ছিলাম করান হজ্জ পালনকারী । জীবনের প্রথম এই তাওয়াফ ও সাঈ করে যে অনুভূতি হৃদয়ে প্রোথিত হয়েছে তা কখনও ভুলার নয়। আন্নাহ্র ঘরের চতুর্দিকে চক্কর দিতে পেরে এবং তার পবিভ্র দরবারে ক্ষমা প্রার্থনার সুযোগ পেয়ে সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করলাম । আমি দু'আ করি এ ভাগ্য সবার জীবনে দেখা দিক। যতো তাড়াতাড়ি সম্ভব তা আসুক। ৯২০
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।