Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্নাহ্‌্র র মেহমান ভয়ে সবাই আতঙ্কিত। অনেকের চোখে অশ্রু । কেউ কেউ বেশ আগ্ুুত হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাদতে থাকেন। ৭টি চক্কর পূর্ণ করে মাকামে ইব্রাহীমের পেছনে দু" রাকআত ওয়াজিবে তাওয়াফ নামায পড়তে হয়। অবশ্য মসজিদের যে কোন স্থানেও এ নামায পড়া যায়। আমরা এ নামায শেষ করে জমজম কূপের দিকে অগ্রসর হলাম । প্রচণ্ড ভিড়। নারী ও পুরুষদের প্রবেশ পথ আলাদা । আমরা ৮-৯টা সিড়ি বেয়ে নীচে নেমে কৃপটির সামনে গিয়ে দাড়ালাম । লক্ষ্য করলাম কুপ থেকে পাম্প করে পানি উত্তোলন করা হচ্ছে। পাশের ট্যাপগুলো থেকে পানি পান করতে হয়। নিয়ম হলো কিবলামুখী হয়ে দাড়িয়ে এ পানি পান করা। পান করার সময় যে দু'আটি পড়া উত্তম তাহলো, “আল্লাহুম্মা ইন্নি আস আলুকা *ইলমান নাফিয়ান, ওয়া রিষকান ওয়াসিয়ান ওয়া শিফা- আম্মিন কুল্পি দা-য়ীন”। অর্থাৎ; “হে আন্নাহ্‌! আমি তোমার নিকট ফলপ্রসূ জ্ঞান, সচ্ছল জীবিকা এবং সকল রোগের নিরাময় কামনা করছি”। ভাল করে পেটপুরে পবিত্র পানি পান করলাম । এরপর আমরা সাঈ করার উদ্দেশ্যে চললাম । (দ্র: এখন জমজম কূপ দেখার আর সুযোগ নেই। কর্তৃপক্ষ কপের উপরে মার্বেল পাথরের ছাদ দিয়েছেন। সকলে কূপের উপর দিয়ে তাওয়াফ করেন ।) বর্তমানে সাফা ও মারওয়া পাহাড় মসজিদুল হারামের ভেতরই অবস্থিত। দুটি পাহাড়ের নিদর্শনস্বরূপ মুল পাহাড়ের কিছু অংশ এখনও বিদ্যমান। সাঈতেও ৭ চক্কর দিতে হয়। আসলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়াই হচ্ছে এক চক্কর । সুতরাং আমরা সাফা থেকে শুরু করে মারওয়ায় এসে ৭ চক্কর বা দৌড় পূর্ণ করলাম। সাঈর মাঝ-পথে (বাস্তবে কিছুটা সাফার নিকটে) দুটি সবুজ বাতি দ্বারা চিহ্িত কিছু অংশ আছে। একে “বাতনে ওয়াদী' বলে। এই জায়গা পুরুষরা অপেক্ষাকৃত দ্রুত গতিতে অতিক্রম করেন। এই দৌড় কিসের স্মৃতি বহন করে, তা সবার জানা । বিবি হাজেরা আলাইহাস-সালাম স্বীয় পুত্র শিশু ইসমাঈল আলাইহিস-সালামের জন্য পানির খোজে এই দুই পাহাড়ে বেহুশ হয়ে দৌড়াদৌড়ি করেছিলেন সাঈর মাধ্যমে সেই দৌড়েরই পুনরাবৃত্তি করেন হাজীরা। সাঈর সময় বিভিন্ন দু'আ পড়া যায়। তবে দুই পাহাড়ে আরোহণের সময় যে দু'আটি পড়া উত্তম তা হলো কুরআন শরীফের একটি আয়াত: 421০৮ ১ 229 5 কিক ৮ ৩ 0 205৬ ৩58550015৫0 ৩! 05 ঞ। ০519 (৮৬ এ এ এ ২৩

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।