Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ 112
📝 Text 📖 PDF

বাইতুল্লাহুর মেহমান করেছো । তোমার মহিমার শেষ নেই। হে প্রভু! এ অধম কিভাবে যে তোমাকে ধন্যবাদ জানাবে সে ভাষা তার জানা নেই। শুধু এটুকু বলছি, হে প্রভু! তোমার দরবারে অসংখ্য শুকরিয়া। আর তোমার হাবীব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্মাম এর উপর কোটি কোটি দরূদ ও সালাম, যিনি তোমার এই পবিত্র ঘর থেকে পৌত্তলিকতার কুফলে আড়ষ্ট ৩৬০টি মূর্তি উৎখাত করে গেছেন চিরদিনের সহ্য করে, কঠোর ত্যাগ স্বীকার করে। প্রথম তাওয়াফ ও সাঈ আমরা বিকেল ৩-টার সময় সবাই একসাথে তাওয়াফে কুদুম ও সাফা- মারওয়ার সাঈ সম্পাদন করতে গেলাম। অনেকে অবশ্য উমরার তাওয়াফ-সাঈ পড়তে অতিক্রম করলাম । দু সুউচ্চ অত্যন্ত সুন্দর মিনারসম্বলিত “বাবুল ফাত্হ' নামক গেট দিয়ে ভেতরে ঢুকলাম । এক জায়গায় দাঁড়িয়ে কাবা শরীফের দিকে স্থিরদৃষ্টিতে তাকালাম । এরপর আবেগ-আগ্লুত, অশ্রসজল চোখে সবাই প্রাণখুলে আন্নাহ তা"আলার পবিত্র দরবারে দু'আ করলাম। তাওয়াফের জায়গায় (মুতাফে) পৌছে দেখলাম অনেকে তাওয়াফ করছেন। প্রচণ্ড গরম ও ভিড়ের মধ্যে লক্ষ্য করলাম, কাবা ঘরের নিকটতম এলাকায় ভিড়ের চাপ বেশি। আমরা অপেক্ষাকৃত দূরে অবস্থান নিয়ে হাজারে আসওয়াদ বরাবর বাদামি পাথরে অঙ্কিত রেখা থেকে তাওয়াফ শুরু করলাম। এই রেখাটি রুকনে হাজারে আসওয়াদ বরাবর তাওয়াফকারীদের সুবিধার্থে টেনে দেওয়া হয়েছে। এছাড়া রেখা বরাবর মসজিদের দেওয়ালে একটি সবুজ বাতিও আছে। (পরবর্তীতে কর্তৃপক্ষ এই রেখাটি তুলে দিয়েছেন।) যে কোন তাওয়াফে সর্বমোট ৭টি চন্ধর (শাওয়াত) দিতে হয়। তাওয়াফের সময় আমাদের মুদির কারী মাওলানা উবায়দুল্লাহ আমিনী সাহেব সামনে হাটছিলেন আর প্রয়োজনীয় দু'আ পাঠ করছিলেন। আমরা তার সঙ্গে সঙ্গে দু'আ পড়ছিলাম । তবে যে দু'আটি আমরা বেশি পাঠ করেছি তাহলো, “রাব্বানা আতীনা ফিছুনইয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার, ওয়া আদখিলনাল জান্নীতা মা'আল আবীর; ইয়া আজীজু, ইয়া গাফ্ফার, ইয়া রাব্বাল আলামীন” । অর্থাৎ: “হে আমাদের প্রতিপালক! দুনিয়া ও আখিরাতে আমাদেরকে মঙ্গল প্রদান ২১

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.