Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্লাহর মেহমান হয়ে গেল। আপাতত কিছু বললাম না। নামায শেষে হোটেলে যাবার জন্য মাওলানা ইমদাদুল্লাহ সবাইকে অবগত করলেন। আমি বললাম, হুজুর! বাইতুল্লাহ শরীফের এতো কাছে এসে গেছি। একনজর না দেখে কিছুতেই আমার মন যেতে চাচ্ছে না। আমার হৃদয়ে বাইতুল্লাহকে একবার দেখার তীব্র পিপাসা জেগে উঠেছে। তিনি বললেন, ঠিক আছে। আসুন, আমরা একবার কাবা শরীফ দেখে যাই। প্রথম বাইতুন্লাহ্‌ দর্শন সামনে এগিয়ে একটি সিড়ি বেয়ে আমরা মসজিদুল হারামের ভেতরে আসতেই পবিত্র কাবা শরীফ দৃষ্টিতে ভেসে এলো । থমকে দীড়ালাম। বাইতুল্লাহ শরীফকে এই জীবনের প্রথম দেখলাম। আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! বলতে লাগলাম। কালো গিলাফে আবৃত আল্লাহ্র পবিত্র ঘর যেনো আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। গিলাফের নীচের অংশ তুলে দেওয়া হয়েছে, এরফলে বাদামি রংয়ের দেওয়ালের পাথরগুলো দেখাচ্ছিলো এবং গিলাফের নীচের রং সাদা হওয়ায় একটি মোটা শ্বেত রেখা ঘরটির চতুর্দিকে অঞ্কিত হয়েছে। পবিত্র ঘরের স্বর্ণের বিরাট দরজাটি স্পষ্ট দেখা যাচ্ছে। দরজার নিকটতম কোণে স্থাপিত হাজারে আসওয়াদের সাদা রূপার ফ্রেমটি পরিষ্কার দেখাচ্ছিলো। বাইতুল্লাহর সামনেই পিতলের তৈরি মাকামে ইব্রাহীম দুপুরের রৌদ্ধে ঝলমল করছে। অসংখ্য মানুষ তাওয়াফরত | মনে মনে পড়লাম, “আল্লাহু আকবার! লা ইলাহা ইন্রাল্লাহ্‌”। অনেকে বলেছেন, বাইতুল্লাহ্‌কে প্রথমবারের মতো দেখার সঙ্গে সঙ্গে যে দু'আ করা হয় তা কবুল হয়। ইমদাদুল্নাহ সাহেব হাত উঠালেন। আমরা পবিত্র ঘরের দিকে তাকিয়ে প্রাণখুলে দু'আ করলাম। মা-বাবা, আত্মীয়-স্বজনের জন্য, নিজের আমল-ঈমান ও জ্ঞান বৃদ্ধির জন্য দু'আ করলাম। দু'আ চলাকালে আমাদের সকলেরই চোখ অশ্রুসিক্ত হলো। আন্নাহ্‌ পাক যে অনুগ্রহ করে তার ঘরটি আমাদেরকে দেখালেন এ জন্য শুকরিয়া আদায় করলাম। আমি দু'আ শেষে চলে আসার সময়ও বার বার বাইতুল্লাহর দিকে তাকালাম । উজ্জ্বল শ্বেত-পাথরের তৈরী সমগ্র মসজিদুল হারাম এলাকার ঠিক মাঝখানে এই কালো ঘরটি যেনো অপূর্ব সুন্দর দেখাচ্ছে। এমন সুন্দর আর কিছু আমার জীবনে চোখে পড়ে নি। মনে মনে বললাম, হে আল্লাহ্‌! দুনিয়ার এই পবিভ্রতম ঘরটিকে কিবলা করে গণনাতীত মানুষ তোমার উপাসনা করে, আজ এখানে এনে তুমি এর সৌন্দর্য আমার দৃষ্টিপরে উন্মোচিত *২০

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।