বাইতুল্লাহুর মেহমান বলেছিলাম, জিদ্দার হজ্জ টার্মিনাল আমরা কেন এত সহজে পাড়ি দিয়েছিলাম এর পেছনে রহস্য আছে, এবার তা প্রকাশ করছি। জানতে পারলাম কাতিয়ার সাহেব আমাদের জন্য এখানে (হারাম শরীফের ভেতরে) বসে বসে দু'আ করছিলেন। আন্মাহ্র বন্ধুজনদের দু'আ অবশ্যই আল্লাহ্র দরবারে মঞ্জুর হয়। বড় সৌভাগ্যের বিষয় যে, আমরা এবার বয়োবৃদ্ধ অলিআন্মাহ হযরত শায়খে কাতিয়ার মতো মহাত্বনকে সঙ্গে নিয়ে হজ্জ পালন করার সৌভাগ্য অর্জন করলাম । পুরো একমাসই তার সঙ্গে সময় সময় দেখা করেছি। হজ্জের বিভিন্ন আহকাম সম্পর্কে এবং অন্যান্য ব্যাপারে তাকে জিজ্ঞেস করেছি। সর্বোপরি, এক রাতে বাইতুন্নাহ্ শরীফের অতি এই মায়ার বান্দাকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করুন, আমীন। (আমার এই লেখার বেশ পরে ২০১০ সালের ১০ সেপ্টেম্বর, ৩০ রামাদ্ধান ১৪৩১ হিজরী, জুমু'আর দিন হযরত কুতবে যামান রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় গ্রহণ করেছেন। আল্লাহ তা'আলা তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করুন।) যুহরের সময় নামাযে যাবো । আমাদের সবার কথা হলো, নামায পরে হোটেলে ফিরে খাবার সেরে তাওয়াফ করবো । তবে যুহরের ওয়াক্তে অন্তত বাইতুল্লাহ শরীফ দেখতে পাবো, এটা ভেবে অনেকটা স্বস্থিবোধ করছিলাম । আমরা ৬-৭ জনের একদল পুরুষ নামায পড়তে যাত্রা করলাম । আমাদের সঙ্গে ছিলেন শায়খে কাতিয়া (রাহমাতুল্লাহি আলাইহি) সাহেবের বড় সাহেবজাদা মাওলানা হাজী ইমদাদুল্লাহ সাহেব । সবাই দুশতিন মিনিটের রাস্তা হেটে গেলাম বিরাট মসজিদুল হারাম চোখের সামনে । চতুর্দিক থেকে লাখ লাখ মানুষ ধীরে ধীরে মসজিদের দিকে যাচ্ছেন। প্রায় সবার পরনে ইহরাম। এই বিশাল জনগোষ্ঠির মধ্যে হারিয়ে যাবার সম্ভাবনা বিস্তর । তাই প্রাথমিক অবস্থায় সবাইকে একসঙ্গে থাকতেই হবে । মাওলানা ইমদাদুল্লাহকে আমাদের সঙ্গে দেওয়ার এটাই বড় কারণ। কোথাও জায়গা দেখাচ্ছিলো না। মসজিদ লোকে লোকারণ্য। হাজার হাজার মানুষ বাইরেও নামাযের জন্য অবস্থান নিয়েছেন। মাওলানা ইমদাদুল্লাহ সাহেব আমাদেরকে নিয়ে মসজিদের বেইসমেন্টে গেলেন। এখানেও লোকের অভাব নেই। মুসল্লি নারী ও পুরুষের সমাগম । তবে এখানে জায়গা আছে । আমরা যেখানে বসলাম সেখান থেকে বাইতুল্লাহ দেখাচ্ছিলো না। বাইতুল্লাহকে দেখার জন্য আমার হৃদয়ে হাহাকার শুরু ১৯
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।