বাইতুন্লাহ্র মেহমান আশে-পাশে ঘুরতে লাগলেন। উচু-নীচু মডার্ন অস্টালিকার ফাকে ফাকে বারবার মসজিদুল হারাম দৃষ্টিতে পড়ছিলো । প্রতিবারই প্রাণখুলে দেখছিলাম । অবশেষে ভোর প্রায় ৭টার সময় আমাদের বাসটি নির্দিষ্ট স্থানে এসে থামলো । সামনেই অদূরে হারাম শরীফের উচু মিনার-দ্য় সম্বলিত একটি প্রধান গেট, “বাবুল ফাত্হ"। আমরা গাড়ি থেকে নেমে নির্দিষ্ট হোটেলে প্রবেশ করলাম। শামিয়া এলাকায় স্থাপিত আমাদের হোটেলের নাম হচ্ছে “দারুশু শামিয়া” | এর মালিক শেখ সাঈদ ও আবু সুফিয়ান। দু'জনই বাংলাদেশী । শেখ সাঈদ আমাদের মুদির সাহেবের মামাতো ভাই। আৰু সুফিয়ান হচ্ছেন বিলেতের ব্রাউফোর্ড শহরে বসবাসরত মাওলানা আবু তাহের সাহেবের ছোট ভাই। অত্যন্ত বন্ধুসুলভ, অতিথি-পরায়ণ এই দু'ব্যক্তির সঙ্গে প্রথম দেখায়ই কেমন যেনো মাহাব্বাত লেগে গেলো । তারা যাত্রীদের সবাইকে সেবা- শুশধা করতে লাগলেন। কিভাবে আমরা সবাই শান্তি পাবো, এটাই যেনো তাদের কাজ। পাঁচটি কক্ষে আমাদের থাকার ব্যবস্থা হলো । আমাদের কক্ষে মোট ১৫ জন পুরুষ । ফ্লোরের মধ্যে সিঙ্গল একেকটি স্পঞ্জের তৈরি বেড । ফ্লোরে বসে খাবারও খেতে হয়। এভাবে আমরা দীর্ঘ ১৮ দিন থাকলাম । ফযরের নামায পড়েই দীর্ঘ ভ্রমণে ক্রান্ত, প্রায় সকলেই ঘুমিয়ে পড়লেন। সবাই একমত হলেন, যুহরের নামায পরে খাবার সেরে আমরা তাওয়াফে কুদুম ও সাঈ (সাফা-মারওয়া) সারবো। আমার ঘ্বম আসছিলো না। পবিত্র কাবা শরীফকে কবে প্রাণখুলে দেখবো, সে চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে। একা যাবার সাহসও হচ্ছিলো না। ভোরে এক সময় আমাদের মুদিরের সঙ্গে দেখা হলো। বললাম, জনাব! বাইতুল্লাহকে একনজর দেখার জন্য আমি ব্যকুল হয়ে উঠেছি। তিনি বললেন, ধৈর্য ধরুন- সবর! আমি আর কিছু বললাম না। ইতোমধ্যে জানতে পারলাম প্রখ্যাত আলীম, কুতবে যামান হযরত মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া রাহমাতুন্রাহি আলাইহি এই হোটেলেই আছেন । তিনি আগের দিন বাংলাদেশ থেকে এসেছেন। কাতিয়ার শেখ সাহেবের সঙ্গে পরিচিতি অনেক আগের । মাত্র একব্যক্তি থাকার উপযোগী একটি ছোট্ট কক্ষে তিনি ছিলেন। দেখা করার জন্য চলে আসলাম । আমাকে দেখার পরই বৃটেনে তার পরিচিত ইসলামী সমাচারের সম্পাদক আব্দুল মুকিত মুখতার, লেখক দেওয়ান শামসুল হুদা চৌধুরী, লেখিকা হুসনুল আমিয়া চৌধুরী ও তার ছেলে সোহেল মিয়া প্রমুখ সবার খবরা-খবর জিজ্ঞেস করলেন [শেষোক্ত দু'জন আমাদের সাথেই হজ্জের সফরে এসেছিলেন]। এরপর পাঠকদের যে ১০
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।