বাইতুল্লাহুর মেহমান ভোর ৬টায় আমরা শহরের উপকণ্ঠে এসে পৌছলাম। শহরের ভেতর বাসটি ঢুকার পর হারাম শরীফ দৃষ্টিতে কখন পড়বে তা ভাবতে লাগলাম । সামনের দিকে তাকাচ্ছিলাম অধীর আগ্রহে । এরপর এক সময় আযান ধ্বনি ভেসে আসলো । দু'একজন বললেন, পবিত্র হারাম শরীফ তথা মসজিদুল হারামে ফযরের আযান পড়ে গেছে। এর ধ্বনি উচু-নিচু শত শত অদ্রালিকা ও পাহাড়ের গায়ে লেগে প্রতিধ্বনিত হয়ে এক অপূর্ব মধুর শব্দ-তরঙ্গ চতুর্দিকে ছুঁড়ে দিচ্ছে । আমার হদয়টা এই আযানের ধ্বনিতে কেঁপে উঠলো । ভাবলাম, এই ধ্বনিটা ক্যাসেট ও সিডিতে কতো শুনেছি- আজ নিজের কানে হারাম শরীফের কাছে এসে শোনতে পেলাম । মনে মনে আবারও আল্মাহ্র দরবারে শুকরিয়া জানালাম । এরপর হঠাৎ আমাদের মুদির তার অত্যাধুনিক লাউড স্পিকারে এলান করলেন, “আপনারা সামনেই পবিভ্র হারাম শরীফ দেখতে পাচ্ছেন, এ দেখুন মসজিদুল হারাম!” জগতের পবিত্রতম স্থানে এসে গেছি! আমরা ভেবেছিলাম ফযরের নামায মসজিদুল হারামেই পড়বো কিন্ত প্রচণ্ড ভিড়ের কারণে হারাম শরীফ এলাকার সবগুলো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রত্যেক ওয়াক্ত নামাযের সময় এরকম করা হয় । আমার চোখে পড়লো অসংখ্য মানুষ হারাম শরীফের দিকে যাচ্ছেন। এক অপূর্ব দৃশ্য! এই বিরাট মানবগোষ্ঠি, এক আন্মাহ্র এই ভক্তরা শ্বেত-বন্ত্র পরে ধীর গতিতে চলছে বাইতুল্লাহর চতুর্দিকে অবস্থান নিয়ে আন্নাহ্র নির্দেশ পালন করতে । সবার মধ্যে ভয় ও আশার মিলন ঘটেছে। হাঁটার ভঙ্গি যেনো স্বর্সপুরীর! পৃথিবীর মানবিক জঙ্গলে আবদ্ধ আমরা সবাই। জীবনকে নিয়ে কী ব্যস্ত! চলতে-ফিরতে তাই সর্বত্র ছুটোছুটি, দৌড়াদৌড়ি, হাহাকার, হতাশা । কিন্তু এখানকার ইবাদতকারীদের চলার ভঙ্গি, গতি, ভাব, উদ্দেশ্য, পরনের বস্ত্র, নারীদের পর্দা এবং মানুষের সংখ্যা ইত্যাদি সব মিলিয়ে পুরো পবিত্র নগরী যেন সত্যিই পৃথিবীর বুকে এক আদর্শ স্বর্ণপুরী। কী অপূর্ব আমার দ্বীন- ইসলাম! যেদিকে তাকাচ্ছিলাম, শুধু মানুষ আর মানুষ । নদীর স্লোতের মতো সবাই চলছে। নদীর স্রোত যেরূপ মহাসমুদ্রের দিকে চলে, এই মানব-স্রোতস্বিনীও চলছে তাদের শেষ প্রত্যাবর্তন স্থল প্রভুর দিকে, প্রভুর ঘরের দিকে, স্বয়ং বিশ্বপতির সঙ্গে সাক্ষাৎ করতে । আমাদের বাসটি চলতে লাগলো । কেন জানি ড্রাইভার কোথাও বাসটি পার্ক করতে চাইলেন না। তিনি আমাদেরকে নিয়ে প্রায় আধঘন্টা সময় হারাম শরীফের ১৭
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।