Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্সাহ্‌র মেহমান আল্লাহ্‌র খাস্‌ রাহমাত বলেই আমি মনে করি এবং এর পেছনে রহস্যটা কি তা সময়মতো বলবো ইনশাআল্লাহ্‌ । কাফেলায় ছিলাম আমরা ৩৭ জন। তবে একটি বাসের জন্য প্যাসেঞ্জার প্রয়োজন ৫৫ জনের। যে কোন বাস অবশ্য পুরো না হলে ছাড়বে না। আমাদের কাফেলার প্রধান এ ব্যাপারে একটি ফন্দি আটলেন। প্যাসেঞ্জার সংখ্যা বৃদ্ধির খোজ করতে লাগলেন। কয়েকজন মিলেও গেলো। অবশ্য সবাইকে বৃটেন থেকে আগত হতে হবে। সৌদি কর্তৃপক্ষ পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে আগতদের জন্য এক একটি আলাদা নাম্বার সিস্টেম করে রাখেন। যেমন পশ্চিম ইউরোপের জন্য বেশ ক'টি সংখ্যা নির্ধারিত আছে। আমাদের সংখ্যাটি ছিলো ২৬। এটাকে মুয়ালিম নাম্বার বলে। সমগ্র হজ্জ ভ্রমণে এই নাম্বারটি আমাদের জন্য ছিলো জরুরী । যা হোক, ঘণ্টা দু'এক পরে আমাদের বাস মক্কা মুয়াজ্জমার পথে ছেড়ে দিলো। ইতোমধ্যে টার্মিনাল বিল্ডিংয়ে স্থাপিত নামাযের স্থানে আমরা ইশার নামায পড়ে নিলাম । ৩ থেকে ৪ ঘণ্টার বাস-ভ্রমণ। আসলে দূরত্ব বেশি নয়- ৪২ মাইল মাত্র। কর্তৃপক্ষ বাস পরিচালনার ক্ষেত্রে একটি নিয়ম করে নিয়েছেন। কারণ এক সাথে সব বাস যদি মক্কা শরীফ ও এর আশে-পাশে গিয়ে পৌঁছে যায় তাহলে বিরাট যানজটের সৃষ্টি হবে। সুতরাং আস্তে আস্তে বিভিন্ন স্থানে থামিয়ে থামিয়ে বাস পরিচালনা ছিল একটি বিচক্ষণ কৌশল- যা অনেকেই ধরতে পারেন নি। আমি একজন বাস মুদিরকে (ম্যানাজারকে) ইংরেজীতে জিজ্ঞেস করে এই “ধীরে চল" ব্যবস্থার রহস্য উদ্ধার করতে সক্ষম হই। রাতের অন্ধকারে বাইরে তেমন কিছু দেখা যাচ্ছিলো না। তবে বড় হাইওয়ের দু'পাশের পাহাড়-পর্বত-টিলাগুলো চোখে পড়ছিলো। মরুভূমির দেশ তথাপি পাহাড়- পর্বতের অভাব নেই । মুলত সমগ্র দেশটিতে সর্বত্র ছোট-বড় পাহাড় বিদ্যমান । পাহাড়গুলোর বেশিরভাগ ছোট-বড় পাথর দ্বারা আবৃত। মনে হয়, এই পাথরগুলো নীরবে বসে আছে- কোটি কোটি বছর যাবৎ এভাবে কালক্ষেপণ করে যাচ্ছে। মক্কা মুয়াজ্জমায় পৌছার পূর্বে তিন-চার জায়গায় থামতে হয়। এসব জায়গায় আমাদেরকে জমজমের পানি, লাবান (দই) প্রভৃতি বিনামূল্যে বিতরণ করা হলো । আমরা লাব্বায়িক পড়তে পড়তে পবিত্র নগরীর দিকে অগ্রসর হচ্ছিলাম। ১৬

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।