বাইতুন্লাহ্র মেহমান আমরা বিশ মিনিটের মধ্যেই জিদ্বাস্থ বাদশাহ্ আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করছি। সিটবেল্ট পরে অপেক্ষা করতে লাগলাম । স্থানীয় সময় রাত এগারোটায় আমাদের বিমানটি সৌদির মাটিতে টাচ্-ডাউন করলো। বারবার পড়তে লাগলাম, আল-হামদুলিল্লাহ! অন্তত পবিব্রভূমির দেশের মাটিতে আল্লাহ্ পাক আমাদের সবাইকে সহি সালামতে পৌঁছিয়েছেন। হে আল্লাহ্! এবার আমাদেরকে যতো তাড়াতাড়ি সম্ভব বাইতুল্লাহর শহর, পৃথিবীর পবিব্রতম নগরী ম্কা মুয়াজ্জমায় পৌছে দাও। হজ্জে যাত্রার আগে অনেকের কাছেই শুনেছি, জিদ্দার টার্মিনাল পার হয়ে বাসে চড়ে মক্কা শরীফের দিকে যাত্রাটিই হচ্ছে হাজীদের জন্য সর্বপ্রথম ধের্য পরীক্ষা । কেউ কেউ একথাও বলেছেন, এটাই প্রথম পুলসিরাত! এখানে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত সময় লাগে । কিন্তু আমাদের বেলা এর ব্যতিক্রম ঘটলো । আমরা বিমান থেকে নেমে একটি বাসে আরোহণ করলাম । টার্মিনাল বিল্ডিংয়ের ২নং কক্ষে আমাদেরকে নেওয়া হলো। ভেতরে ঢুকে দেখতে পেলাম সমস্ত কক্ষটি প্রায় জনশূন্য । আমাদের কাফেলার মুদির (প্রধান পরিচালক) ক্বারী উবায়দুল্লাহ বললেন, একি! সমস্ত কক্ষ শূন্য! আল-হামদুলিল্নাহ! তা'ল! সুরা”! সবাই তাড়াতাড়ি আসুন। আমরা সবাই পরবর্তী কক্ষ অর্থাৎ ইমিগ্রেশন কক্ষে ঢুকার জন্য লাইন ধরলাম । মুদির সাহেব আশ্চর্য হয়ে কক্ষটি শূন্য কেন বলেছিলেন তা একটু পরই খেয়ালে আসলো । কিছুক্ষণের মধ্যেই কোথেকে অন্তত কয়েক হাজার লোক এসে কক্ষে ঢুকে পড়লেন। তবে ভাগ্যিস! আমরা এদের পেছনে না পড়ে অগ্রে ছিলাম। ঘণ্টা খানেক এখানে দীড়ানোর পর আমাদেরকে ভেতরে নেওয়া হলো । মহিলাদের প্রবেশ পথ আলাদা । তাদেরকে আগেই ভেতরে প্রবেশ করিয়ে ইমিগ্রেশন সেরে অপরপ্রান্তে নিয়ে যাওয়া হলো। আমরা আরও ঘণ্টা খানেক পরই ইমিগ্রেশন পার হয়ে গেলাম । ইমিগ্রেশনে তেমন কিছু প্রশ্ন কেউ করেন নি। তবে সবার হাতের লাগেজ খুলে পরীক্ষা করা হলো। আর পাসপোর্টগুলো অফিসারের সীলের প্রচণ্ড চাপে কিছুটা হাহাকার করেছে মাত্র! এতো জোরে কোথাও কাউকে সীল মারতে দেখি নি। এই হলো আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম । মাত্র দুতিন ঘণ্টার ভেতর জিন্দার পুলসিরাতের প্রথমাংশ পার হয়ে গেলাম, অথচ অনেকের কাছে পরে জেনেছি, এই ইমিগ্রেশন পার হতেই কেউ কেউ ৮ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেছেন। আমাদের বেলা এই দয়া ১৫
— صفحة ١٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.